27/09/2026
ছাদবাগান করেন কিন্তু নিম তেলের ব্যবহার জানেন না? 🤔 তাহলে জেনে নিন ছাদ বাগানে নিম তেল ব্যবহারের সংক্ষেপ নির্দেশনা:
👍কোন ক্ষেত্রে: জাব পোকা, সাদা মাছি, থ্রিপস, মিলিবাগ ও পাতার ছত্রাক প্রতিরোধে।
👍ব্যবহারের মাত্রা: ১ লিটার পানিতে ৫ মি.লি. নিম তেল + ১-২ মি.লি. তরল সাবান/শ্যাম্পু মিশিয়ে স্প্রে করতে হবে।
👍 কখন দেবেন: তীব্র রোদে না দিয়ে বিকেলে বা সূর্য ডোবার পর স্প্রে করবেন।
👍 কতদিন পর পর: পোকা না থাকলে প্রতিরোধে ১০-১৫ দিন পর পর; আর পোকার আক্রমণ থাকলে ৫-৭ দিন পর পর প্রয়োগ করতে হবে।
তথ্যটি গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে ছড়িয়ে দিন এরকম তথ্যের জন্য ফলো করে পাশে থাকুন 🙏
#ছাদবাগান