আমাদের ডিজিটাল রংপুর বিভাগ

আমাদের ডিজিটাল রংপুর বিভাগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ডিজিটাল রংপুর বিভাগ, Rangpur.

13/09/2026

দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ বিকেল ৪টার দিকে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য সাতমাথা অটোস্ট্যান্ড থেকে অটোতে করে রংপুর মেডিকেলের দিকে যাচ্ছিলাম। সাতমাথা থেকে অটো ছাড়ার কিছুক্ষণ পর একদল ছিন তা ইকারী অটোতে উঠে অ স্ত্রের ভয় দেখিয়ে হু মকি দিয়ে আমাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যায়। স্ত্রী সঙ্গে থাকায় কোনো প্রতিবাদ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি ছাড়াই অল্পের ওপর দিয়ে বেঁচে গেছি। 🤲

লিখেছেনঃ ভুক্তভোগী Mehedi Hasan

ইন্টারভিউতে মেয়েটা বলছে 'আমার একটু ইচ্ছা ছিলো বিদেশে সেটেল হওয়ার, যেহেতু বাংলাদেশের অবস্থা দেখতেসি খুব খারাপ! তারপর আমি ...
13/09/2026

ইন্টারভিউতে মেয়েটা বলছে 'আমার একটু ইচ্ছা ছিলো বিদেশে সেটেল হওয়ার, যেহেতু বাংলাদেশের অবস্থা দেখতেসি খুব খারাপ! তারপর আমি একটা এপস ডাউনলোড করলাম...'
ব্যাস! That much easy!
চীন থেকে দেশে আমদানি হলো এক উদ্ধারকারী জাহাজ হামজা, তিনমাসে সেটেল! 🥴
মেয়েগুলো বুঝতেও পারছে না চীন থেকে কত বড় মানবপাচার সিন্ডিকেট বাংলাদেশকে টার্গেট করে সামনে আগাচ্ছে। গত দুই বছরে দেশে যে পরিমান চাইনিজ বয়ফ্রেন্ড আমদানি হয়েছে এত পিস চাইনিজ রিচার্জএবল ফ্যান ও বোধহয় চায়না থেকে আমদানি হয়ে দেশে আসেনি!

05/09/2026

ঘটনা-২
আসসালামুআলাইকুম
আমি সুবর্না, আজকে আমি আমার বড় ভাইয়াকে ডাঃ দেখিয়ে নিয়ে আসতেছিলাম, তো আপডেট ক্লিনিক থেকে চারতলা মোড় আসা রাস্তাটায় খুব জ্যাম থাকার কারনে, রিক্সা ওয়ালাকে বললাম ভাইয়া আপনি চেকপোষ্ট দিয়ে টার্মিনাল দিয়ে আমাদের নিয়ে যান।
তারপর রিক্সায় করে ভাইয়া আর আমি যাওয়ার সময়, পিছন থেকে একটা অটো আমাদের ফলো করা শুরু করে, আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে টার্মিলান পার হতেই, তারা আমাদের বলে, এই রিক্সা দার করান, আপনি মেয়ে কই যান, ভাইয়ার হাত ভেঙ্গে গেছে, ওনাকে ডাঃ দেখানোর জন্যই আমি ওনাকে নিয়ে যাই।

তারপর আমি বলে উঠি মেয়ে নিয়ে কই যায় মানে উনি আমার বড় ভাই, আর আপনারা কারা, তখন বলতেছে আপু আপনি রিক্সা নিয়ে চলে যান, আপনার ভাইয়াকে অন্য রিক্সায় তুলে দেন, মানে আমি ভাইয়া কে রিক্সা থেকে নামাই দিবো, আর তারা তাকে আটকাবে, তার উপর উনি অসুস্থ।

আমি বলে উঠি কেন আমি তাকে নামাই দিবো, আপনাদের কথায় কারা আপনারা আর সমস্যা কি আপনাদের।
যখন তারা আমার সাথে কথা দিয়ে পারতেছিলো না, ওই মুহুর্তে তারা ছু*রি বের করে, আশে পাশ দিয়ে লোক যাচ্ছিলো, আমি তখন চিৎকার করে উঠি ছি*ন*তাইকারী বলে, ওরা তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করে, টার্মিনাল, মাছের আরৎ টা পার হয়ে এই ঘটনা, অল্পের জন্য আজকে আমরা বেঁচে গেছি।

তবে ভাইয়া তাদের অটোর নাম্বারটা নোটিশ করেছে, কালকে আপনাদের দিতে পারবো নাম্বারটা।

(ইনবক্সে একটা আপু পাঠিয়েছে। টার্মিনাল এলাকায় অহরহ এই রকম ঘটনা ঘটে)

27/08/2026
রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রাণ হারিয়েছেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শি...
25/08/2026

রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রাণ হারিয়েছেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আগামী চক্রবর্তী। পুলিশের তথ্য অনুযায়ী, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনার পর ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত দুই নারীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে রংপুর মেডিকেল কলেজের মর্গের ডোমের দেওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডোমের দাবি, তাঁর মায়ের শরীরেও ধর্ষণের আলামত ও বীর্যের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি ভ্যাজাইনা ও বীর্যের নমুনা সংরক্ষণের নির্দেশ দেন।
পুলিশের বক্তব্য ও ডোমের দেওয়া তথ্যের এমন ভিন্নতায় ঘটনাটির নেপথ্যে আসলে কী ঘটেছিল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি সত্যিই এই পরিবারের চারজনের মৃত্যুর নেপথ্যে পুলিশের প্রাথমিক বক্তব্যের বাইরে ভিন্ন কোনো ঘটনা রয়েছে?

23/08/2026

নিজ বাসার ছাদে মাদক সেবনে বাঁধা দেওয়ায় গলায় গামছা ও রশি পেঁচিয়ে হত্যা করা হয় শিক্ষক গণপতি ও তার পরিবারের সদস্যদের।

মর্মান্তিক শোক সংবাদআমাদের প্রিয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যার, তাঁর স্ত্রী, মেয়ে আগামী এবং ছে...
22/08/2026

মর্মান্তিক শোক সংবাদ

আমাদের প্রিয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যার, তাঁর স্ত্রী, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়মের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, স্তব্ধ ও ব্যথিত।

তাঁদের চারজনের মরদেহ নিজ বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। একজন শ্রদ্ধেয় শিক্ষক এবং তাঁর পুরো পরিবারকে এভাবে হারানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে সুষ্ঠু, নিরপেক্ষ ও যথাযথ তদন্তের মাধ্যমে, যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে এর সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

রংপুর জিলা স্কুল পরিবারের পক্ষ থেকে গণপতি চক্রবর্তী স্যার ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

আমরা আমাদের প্রিয় শিক্ষক ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচার চাই।

22/08/2026
19/08/2026

আজকে বিশ্ব ফটোগ্রাফি দিবসে আপনার তোলা রংপুরের সেরা ছবিটি দেখতে চাই কমেন্টে। 📸

যেই ছবি গুলো আমরা সেগুলো পোস্ট করব।

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ডিজিটাল রংপুর বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share