The Rebeka

The Rebeka A gentle space for permaculture, natural food & mindful living. Grow naturally, Live harmoniously.

Sharing my journey of growing naturally, healing through nature, home gardening, gut-friendly meals & simple sustainable living.

করোনা ভ্যাকসিন নিয়ে জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি। প্রায়:শ্চিত্ত করতে হচ্ছে প্রতিদিন সকালে নিমপাতা খেয়ে। ৫/৬ দিন খেলে...
11/08/2026

করোনা ভ্যাকসিন নিয়ে জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি। প্রায়:শ্চিত্ত করতে হচ্ছে প্রতিদিন সকালে নিমপাতা খেয়ে। ৫/৬ দিন খেলেই এলার্জি চুলকানি ঠিক হয়ে যায়। নিয়মিত খেলে হয়তো সমাধান সম্ভব। 🙂

কপার প্ল্যান্ট😊
09/08/2026

কপার প্ল্যান্ট😊

আমার ছাদে লাগানো গাছ পাতা পোকাই খাই। ওরা খেতে পারে কারণ এইগুলো নিরাপদ। কিন্তু আমরা বাজার থেকে যে শাক সবজি খাচ্ছি সেগুলোক...
09/08/2026

আমার ছাদে লাগানো গাছ পাতা পোকাই খাই। ওরা খেতে পারে কারণ এইগুলো নিরাপদ। কিন্তু আমরা বাজার থেকে যে শাক সবজি খাচ্ছি সেগুলোকি নিরাপদ?🙂

ল্যাক্টোফারমেন্টেড মরিচের আচার 🌶️অনেকেই এই আচারের রেসিপি জানতে চেয়েছিলেন, তাই আজ খুব সহজভাবে পুরো প্রক্রিয়াটা শেয়ার ক...
08/08/2026

ল্যাক্টোফারমেন্টেড মরিচের আচার 🌶️

অনেকেই এই আচারের রেসিপি জানতে চেয়েছিলেন, তাই আজ খুব সহজভাবে পুরো প্রক্রিয়াটা শেয়ার করছি।

আচার বানাতে যা যা লাগবে:
মরিচ, লবণ, আচারের মশলা, পরিষ্কার কাচের জার।

প্রস্তুত প্রণালী:
প্রথমে বোটা সহ মরিচগুলো ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর বোটা ফেলে মরিচগুলো মাঝখান থেকে কেটে নিন অথবা ছোট ছোট টুকরো করে নিন।

এবার মরিচের সঙ্গে পরিমাণমতো লবণ ও আচারের মশলা ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর পরিষ্কার কাচের জারে মরিচগুলো চেপে চেপে ভরে দিন। মরিচের নিজস্ব রস বের হয়ে যেন সেগুলোকে ভালোভাবে ঢেকে রাখে। প্রয়োজনে উপরে সামান্য লবণাক্ত ব্রাইন যোগ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মরিচগুলো যেন ফারমেন্টেশনের সময় তরলের নিচে থাকে।

জারের মুখ ঢিলেঢালাভাবে বন্ধ করে সরাসরি রোদ থেকে দূরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। সাধারণত কয়েক দিনের মধ্যেই ফারমেন্টেশনের লক্ষণ দেখা দিতে শুরু করে। ছোট ছোট বুদবুদ, টক গন্ধ এবং ধীরে ধীরে টক স্বাদ তৈরি হওয়া এর লক্ষণ।

সাধারণত ৭-১০ দিনের মধ্যে স্বাদ আপনার পছন্দমতো হলে ফারমেন্টেশন ধীর করার জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

খিচুড়ি, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে অল্প পরিমাণে এই আচার খেতে দারুণ লাগে। বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে খাবারের সঙ্গে চমৎকার একটি সংযোজন।

আর ফারমেন্টেড হওয়ার কারণে এটি শুধু স্বাদই বাড়ায় না সঠিকভাবে ল্যাক্টোফারমেন্ট করা হলে এতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার মতো উপকারী অণুজীব তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যকে সাপোর্ট করে।😊

ল্যাক্টো ফারমেণ্ট আচার তৈরির চেষ্টা। লবণ, মরিচ, কিছু মশলা, কাচের জার, ধৈর্য ও সময় ব্যাস এইটুকুই প্রয়োজন। সুস্বাস্থ্যের...
08/08/2026

ল্যাক্টো ফারমেণ্ট আচার তৈরির চেষ্টা। লবণ, মরিচ, কিছু মশলা, কাচের জার, ধৈর্য ও সময় ব্যাস এইটুকুই প্রয়োজন। সুস্বাস্থ্যের দিকে আরো একধাপ এগিয়ে নিতে।😊

ফুলটা উল্টাতেই দুইটা হার্টবিট স্কিপ হয়ে গেছিল।🫨এখনই বুঝি একঝাঁক হলুদ সেনা আমাকে তাদের রাজ্যে বিনা অনুমতিতে প্রবেশের দায...
05/08/2026

ফুলটা উল্টাতেই দুইটা হার্টবিট স্কিপ হয়ে গেছিল।🫨
এখনই বুঝি একঝাঁক হলুদ সেনা আমাকে তাদের রাজ্যে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে মৃত্য দণ্ড না দিয়ে দেয়!!🥴
পরে বুঝলাম এইটা কোনো ফুলের অংশ বা বীজাধার।😅
এই উদ্ভিদের পরিচয় জানাবেন প্লিজ।😊

ডেথ ব্লুম। ফুল ফুটিয়েই গাছটি মারা যাবে। আর রেখে যাবে নিজের অসংখ্য বংশধর।😊
02/08/2026

ডেথ ব্লুম। ফুল ফুটিয়েই গাছটি মারা যাবে। আর রেখে যাবে নিজের অসংখ্য বংশধর।😊

31/07/2026

Wait 😂

25/07/2026

দেশী খেজুর থেকে তৈরি পণ্য।🥰



এইগুলো সব দেশী খেজুর থেকে প্রসেসড খাদ্য উপাদান। একটা ফল থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী তিনটি খাবার তৈরি সম্ভব । বিষয় টা ...
25/07/2026

এইগুলো সব দেশী খেজুর থেকে প্রসেসড খাদ্য উপাদান। একটা ফল থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী তিনটি খাবার তৈরি সম্ভব । বিষয় টা আমাকে অভিভূত করেছে। একপাশে আছে খেজুরের বীজ থেকে তৈরি কফির স্বাদযুক্ত পানীয়, মাঝখানে খেজুরের পাল্প গুঁড়ো যা দিয়ে চা কফির মিষ্টতা বাড়াতে এবং সুন্দর ফ্লেবার অ্যাড করতে ব্যবহার করা যায়। আর কাচের জারে কমলা রঙের তরল পদার্থ গুলো হলো খেজুরের ভিনেগার। আমাদের স্বাস্থ্য রক্ষায় ৩ টি উপাদানই খুব ভালো ভূমিকা রাখতে পারে বলে আমি আশা করি।😊

Address

Rajshahi
6210

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Rebeka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category