কাগজ ফুল

কাগজ ফুল ফুল 🌹বেশি সুন্দর নাকি Fool বেশি সুন্দর?আপনি যত বোকা আপনি ততো বেশি সুন্দর। বাগান ও সমসাময়িক সকল বিষয় যা আপনার মন ভালো করতে পারে সবই পাবেন।

Permanently closed.
নানা গো বাড়ি গেল্লাম,রক্ত দিয়া ভাত খাইয়া আইছি-বরিশাইল্লা ধাধা।উত্তর ও বরিশাইল্লারা ভালো কইরাই জানেন" লাল শাক"।যাই হোক আগ...
02/10/2025

নানা গো বাড়ি গেল্লাম,রক্ত দিয়া ভাত খাইয়া আইছি-বরিশাইল্লা ধাধা।
উত্তর ও বরিশাইল্লারা ভালো কইরাই জানেন" লাল শাক"।
যাই হোক আগের যুগের কৃষি ছিলো খোলা মাঠে।ফসল বুনে দিতো হইতো।আর এখন আধুনিক যুগের কৃষি সেডের ভেতর। বিস্তর সুবিধা।ধরেন একটা উদাহরণ। মাটি রেডি করছি কম্পোস্ট দিয়া একটা সেডের ভেতর সামান্য অল্প জায়গা ধনিয়া আর লাল শাক বিচি ফালাইছি।আবার বড় জায়গা নিয়ে ক্ষেতেও ফালাইছি।একটু আগাম ফালাইছি যাতে ফসল আগে পাই।সেডের মধ্যের ফসলেও যত্ন নেই নাই আবার খেতের টাও ওভাবে নেই নাই। ক্ষেতের লাল শাক উঠছে ঠিক ই কিন্তু ২ দিন এর টানা বৃস্টিতে ক্ষেতের লাল শাক এর গোড়া পচে গেছে।যা উঠছিলো তার অর্ধেক ও নাই।আর সেডের ভেতর যেগুলো হয়েছে সেগুলো দিব্যি আছে।আগামী সপ্তাহে হয়তো বা খেতেও পারবো ইনশাআল্লাহ। ❤️❤️❤️
তার মানে চিন্তা করে মনে হলো যেতে ফসল মেয়ে মানুষের মত।একটু যত্ন করলে আর পর্দার ভেতরে রাখলে তার রুপ যৌবন ভালো থাকে।🥱🥱তবে ব্যাডা ফসল গুলারে এই পদ্ধতিতে করা সম্ভব না যেমন ধান পাট ইত্যাদি।
#সবজি

একটা মজার ঘটনা বলি,এক বন্ধুর নতুন একটা ক্যাফের জন্য কোনো এক বড় ভাইয়ের গরুর ফার্মে গেছিলাম দুধ সংগ্রহের উদ্দেশ্যে। কাছের ...
02/10/2025

একটা মজার ঘটনা বলি,
এক বন্ধুর নতুন একটা ক্যাফের জন্য কোনো এক বড় ভাইয়ের গরুর ফার্মে গেছিলাম দুধ সংগ্রহের উদ্দেশ্যে।
কাছের বড় ভাই।১৫-২০ টা গরু আছে গড়ে ১০০-১৫০ কেজি দুধ হয়।
যাই হোক দুধ নেয়ার উদ্দেশ্যে যাওয়ার পর সে বললো তুই যে এই ক্যাফে দিলি কার বুদ্ধিতে দিলি?
বন্ধুর সহজ উত্তর কারো বুদ্ধি না নিজের ইচ্ছে বা শখ থেকেই।
তারপর সে তার খামারী হওয়ার গল্প বললো।
তার ঢাকাতে গার্মেন্টস এক্সেসোরিস ব্যবসা ছিলো।
শখ হইলো গরুর ফার্ম করবে।
কইলো ইউটিউব দেখা শুরু করলাম প্রচুর রিসার্চ। সব ইন্টারনেটে। দেখলাম ইতি আপুর নাকি রোজ ১০ মন দুধ হয়😁😁😁
টিটকারি দিয়েই কইলো কথাটা।আশা করি আপনারাও বুঝছেন কথা টা।
কয় সেই ইতি আপুর দুধের গল্প দেখে ৩ টা গরু কিনলাম ৮ লাখ টাকায়।চিন্তা করলাম আমার এক্সেসোরিস ব্যবসা তো আছেই ওদিকে লোক রাইখা ফার্ম করুম ট্যাকা আর ট্যাকা।আমারে আর পায় কে।
তারপর ২ মাসের মাথায় বাড়ি আসলাম দেখি এক গরু আমার আর দাঁড়ায় না।পাতলা পায়খানা।বাপ চাচাড়া কইলো কিছু না গরু পেট খারাপ হইছে ঠিক হইয়া যাইবো।রাইতের মধ্যে গরু ইন্না-লিল্লাহ। ডক্টর আনছিলাম কিন্তু রোগী তাহার আগেই 🥹🥹
গেলো আমার জায়গায় ৩ লাখ।এরকম করে অই বান্দা ২০ লাখ লস দিছে শুধু ইতি আপার দুধের চক্করে।তারপর এক্সেসোরিজ ব্যবসা বন্ধ করে এখন ফুল টাইম খামারি।৩ বছর পর আইসা লাভের মুখ দেখছে।কয় আগে থাকতাম এসির মধ্যে এখন থাকি গরুর মুতের মধ্যে।
যাউকগা কাজে নামার আগে অনলাইনে আমার মতো বাগান করার আগে লাল শাক ধুনিয়া পুইশাক চাষ করা উচিত।আমিও করছি।এখনো পিচ্চি সব।যথেষ্ট বয় বৃদ্ধ হইলে দেখামু নে।
এখন সাজেশন দেন ট্রেন্ডিং সবজি আর কি চাষ করা যায়?বকচয় নাকি ব্রকলি।জায়গা নাই কিন্তু বাজারের ব্যাগের মধ্যে চাষাবাদ করুম😎😎😎
#বাগান

ভার্মি কম্পোস্ট (Vermicompost) :ভার্মি কম্পোস্ট: প্রকৃতির সবচেয়ে অলস কিন্তু দক্ষ কর্মী১. কেঁচোদের 'ফাইন ডাইনিং' অভিজ্ঞতা...
02/10/2025

ভার্মি কম্পোস্ট (Vermicompost) :

ভার্মি কম্পোস্ট: প্রকৃতির সবচেয়ে অলস কিন্তু দক্ষ কর্মী
১. কেঁচোদের 'ফাইন ডাইনিং' অভিজ্ঞতা:

কেঁচোরা কিন্তু আসলে খুবই খাদ্যরসিক। তারা কোনো কিছু খাওয়ার আগে সেটাকে তাদের 'রান্নাঘরে' (আসলে তাদের মুখ গহ্বর বা খাদ্যনালী) নিয়ে যায়। এরপর সেটা হজম করে যে সার তৈরি করে, তা পৃথিবীর সেরা সার! তাদের এই কাজ দেখে মনে হয়: "খাবো, ঘুমাবো, আর পৃথিবীর জন্য সেরা সোনা (মানে সার) তৈরি করবো!"

২. 'ফ্রি' কর্মী যারা কখনো ছুটি নেয় না:

ভার্মি কম্পোস্ট বক্সে কেঁচোরা হলো আপনার সবচেয়ে অনুগত কর্মীদল। তাদের মাইনে লাগে না, তারা কোনোদিন ছুটি নেয় না, কাজ করতে করতে হাই তোলে না, আর তারা সারাক্ষণই খাবার খোঁজে—পুরোনো সবজি বা ফল দিয়ে দিলেই হলো! তারা আসলে এটাই বোঝাতে চায়: "আমরা কাজ পাগল! আরও আবর্জনা দাও, আরও সার নাও!"

৩. আপনার কেঁচো পোষা প্রাণী:

মানুষ কুকুর বা বিড়াল পোষে, কিন্তু একজন ভার্মি কম্পোস্ট প্রস্তুতকারক আসলে হাজার হাজার কেঁচো পোষে! আপনি হয়তো আপনার কুকুরকে নাম ধরে ডাকেন, আর একজন মালী তার কেঁচোদের পুরো দলটাকে মনে মনে বলে, "আহা, আমার মিষ্টি সোনাদানাগুলো, আজ সারগুলো দারুণ হয়েছে!" সবচেয়ে মজার ব্যাপার, এদের জন্য কিন্তু ডাক্তার দেখাতে হয় না!

ভার্মি কম্পোস্টের গোপন কথা
৪. কেঁচোদের 'ফিটনেস রুটিন':

কেঁচো সার তৈরির জন্য দিনরাত মাটির মধ্যে ঘোরাঘুরি করে। তাদের এই ঘোরাঘুরির ফলে মাটির মধ্যে সুন্দরভাবে বাতাস চলাচল হয়। এক হিসেবে বলা যায়, কেঁচোরা আসলে তাদের যোগাভ্যাস করতে করতেই আপনার জন্য সেরা সার তৈরি করে দিচ্ছে! তাদের কাছে কাজটাই হলো 'ওয়ার্কআউট'।

৫. গোপন 'শক্তি পানীয়':

কেঁচো সার থেকে চুইয়ে যে তরলটা বের হয়, তাকে বলে ভার্মি ওয়াশ (Vermiwash)। এটা হলো গাছের জন্য এমন এক শক্তি পানীয়, যার কাছে বাজারের কোনো 'এনার্জি ড্রিংক'ও লাগে না! যখন কোনো গাছ একটু দুর্বল মনে হয়, তখন এই 'সিক্রেট ড্রিংক' দিলেই গাছগুলো যেন মুহূর্তেই ঝকঝকে হয়ে ওঠে।

৬. কেঁচোদের 'হঠাৎ ধনী' হওয়া:

আগের দিনে কেউ সার চাইলে বলতো, "কিছু গোবর সার দিন।" এখন যারা ভার্মি কম্পোস্ট বিক্রি করেন, তারা বলেন, "এগুলো তো আমার কেঁচোদের তৈরি সোনা!" কেঁচোরা নিজেরা হয়তো বোঝে না, কিন্তু তারা যে জিনিসটা ফেলে যাচ্ছে, তার মূল্য বাজারে দিন দিন আকাশছোঁয়া!😎😎

ভার্মি কম্পোস্ট হলো এমনই এক মজার প্রক্রিয়া, যেখানে আপনার ফেলে দেওয়া আবর্জনাগুলো একদল পরিশ্রমী প্রাণীর মাধ্যমে বাগান-বান্ধব সোনায় পরিণত হয়!
চিন্তা করুন সামন্য কেচো আপনার আমার জন্য নিজের অজান্তেই কত কাজ করে ফেলতেছে আল্লাহর হুকুমে।।
#বাগান

একবার এক বন্ধু তার বাগানের সবজি গাছগুলো নিয়ে ভীষণ চিন্তায়। কোনোভাবেই যেন ফলন ভালো হচ্ছে না। একদিন সে তার এক অভিজ্ঞ প্রতি...
02/10/2025

একবার এক বন্ধু তার বাগানের সবজি গাছগুলো নিয়ে ভীষণ চিন্তায়। কোনোভাবেই যেন ফলন ভালো হচ্ছে না। একদিন সে তার এক অভিজ্ঞ প্রতিবেশীর কাছ থেকে শুনে এলো, "গাছের সাথে কথা বললে নাকি ওরা তাড়াতাড়ি বাড়ে।"

সেই বন্ধু তখন থেকে রোজ সকালে তার লাউ গাছটার পাশে গিয়ে দাঁড়ায় আর ফিসফিস করে বলে, "আহা রে লাউ, তুমি এত দুর্বল কেন? এবার একটু জোর করে ওঠো তো! পাশের বাড়ির কুমড়োটা দেখো, কত বড় হয়েছে! তুমি এমন করলে তোমার কিন্তু লাউ-ভাত আর হবে না, বুঝলে!"

প্রতিবেশী একদিন লুকিয়ে দেখলেন আর হাসতে হাসতে বললেন, "ভাই, গাছকে সার দাও, মানসিক চাপ দিও না!"😁😁
ভাই যত্ন নিলে রত্ন মিলে আর লাউ তো মামুলী বিষয়।
নিজেকে মানুসিক চাপ মুক্ত রাখতে গাছের যত্ন নিতে পারেন।একটা ফল কিংবা ফুল নিমিষেই আপনার মন ভালো করে দিতে পারে।
#বাগান #সবজি

বাগান শুরুর প্রথম ধাপ কি হওয়া উচিত?আপনাদের মনে হতে পারে এটা আবার কেমন প্রশ্ন।কিন্তু এই প্রশ্নের মর্মার্থ খুবই জটিল।ধরেন ...
01/10/2025

বাগান শুরুর প্রথম ধাপ কি হওয়া উচিত?
আপনাদের মনে হতে পারে এটা আবার কেমন প্রশ্ন।কিন্তু এই প্রশ্নের মর্মার্থ খুবই জটিল।
ধরেন আমার ইচ্ছে খুব ভালো ভ্যারাইটির কিছু গাছ সংগ্রহ করা।কিন্তু টাকা নাই।সে ক্ষেত্রে উত্তম কি হবে কারো বাগান থেকে তার পারমিশন ছাড়া গাছের ডাল বা চারা নিয়ে আসা।🫣
আরেকটা উপায় হলো তার কাছে চাওয়া যার সংগ্রহে অই গাছটি আছে।যেটার উত্তর না হওয়ার চান্স ই বেশি।
তার মানে বাগান শুরুর প্রথম ধাপ হতে পারে চুরি🥱

Mr/Mrs X আপনার বাগান থেকে যদি গাছ অথবা ডাল চুরি হয় সেক্ষেত্রে আপনি অখুশি হবেন না কারন তাহলে ধরে নিবেন অন্য কোথাও একটা নতুন শুরু হচ্ছে।

তবে আমার বাগান বিলাশ যাতে চুরি না হয় এজন্য আগেই ভালো ফ্যান্সিং করে রাখছি।চিন্তা করছি বিদ্যুতিক সংযোগ দিয়ে দিবো ফেন্সিং এ।
তবে আমি কিন্তু অই নীতিতে বিশ্বাস করি যে বাগান শুরুর প্রথম ধাপ হলো চুরি।😎আর আমি কিন্তু প্রথম ধাপেই আছি।

ছবি টা দিয়েছি বিক্রির উদ্দেশ্যে না।আকর্ষন গ্রাব করতে মানে Pic for attention 🫣যাক গা আমি একজন বেকার পরিশ্রমী যুবক।ঢাহা মি...
01/10/2025

ছবি টা দিয়েছি বিক্রির উদ্দেশ্যে না।আকর্ষন গ্রাব করতে মানে Pic for attention 🫣
যাক গা আমি একজন বেকার পরিশ্রমী যুবক।ঢাহা মিথ্যা কথা।বেকার টা মিথ্যা না পরিশ্রমী টা মিথ্যা।
নতুন বাগান করবার চাইছিলাম।
হাতে অফুরন্ত টাইম আছে কিন্তু ট্যাকা নাই।
মনে বাগানের ফুল ফুটবো স্বপ্ন আছে কিন্তু বাগানে কাজ করার ধৈর্য্য নাই।
তাই চিন্তা করলাম মাঠের আগে ফেসবুকে ট্রাই করি বাগান করা যায় কিনা।সফল হইলে মাঠের চিন্তাও করুম।
বাগান করার ইচ্ছা জাগার কারন হইলো যারা বাগান করে অন্তত শখে তাদের রুচি বোধ চমৎকার। আমার রুচি খুবই নিম্নমানের। তাই সেটার উন্নত চিকিৎসার জন্য বাগান করার সিদ্ধান্ত নেওয়া।
ফেসবুকে পেইজ খোলার পাশাপাশি আরেকটু কাজ করছি।একটু খানি জায়গা ব্যাড়া দিছি।মাটি আনছি। টব এখনো জোগাড় হয় নাই তবে হয়ে যাবে ইনশাআল্লাহ।
সব থেকে সমস্যায় পড়ছি গাছ নিয়া।ইচ্ছা আছে বাগান বিলাশ নিয়া কাজ করুম।
কিন্তু ধারে কাছে নার্সারিতে বাগান বিলাশের তেমন কিছু নাই।যাও আছে দাম চায় ৩৫০০-৪০০০ টাকা।
আরে শালা আমার ৪০০০ টাকা থাকলে চান্দে থাকতাম।
যাউক গা ট্যাকা পয়সা যোগাড় করি।কিনবো ইনশাআল্লাহ।
তবে টব হিসেবে আপাতত বালতি ভালো হবে নাকি জিও ব্যাগ ভালো হবে পরামর্শ দেন।পরামর্শ দিতে কিন্তু টাকা লাগে না।🥱🥱🥱
#বাগানবিলাশ #বাগান #টব

Address

Sirkit House Road
Patuakhali
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাগজ ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category