শখের বাগান

শখের বাগান শখের বাগানীদের নীড়

Star jasmine বা Confederate jasmine. বৈজ্ঞানিক নাম Trachelospermum jasminoides.এর নজরকাড়া সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী সম...
09/08/2026

Star jasmine বা Confederate jasmine. বৈজ্ঞানিক নাম Trachelospermum jasminoides.

এর নজরকাড়া সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সুন্দর খাপ খাইয়ে নিয়েছে স্টার জেসমিন। যারা নিজেদের কোন দেওয়ালকে বিশেষ ভাবে সাজাতে চান, বাড়ির কোন অংশকে নতুন রূপ দিতে চান, কিংবা বাগানি হিসেবে মনের খোরাক জোগাতে ইচ্ছুক, তাদের জন্য স্টার জেসমিন নিঃসন্দেহে ওয়ান অব দ্য বেস্ট চয়েস।

Clematis 'Jackmanii' গাছটির বয়স ২৫+ বছর। USA-র Wisconsin শহরে অবস্থান। সবুজ-প্রেমীদের বাগানবাড়ির কোণায় এমন একটি রূপবতী থ...
27/06/2026

Clematis 'Jackmanii' গাছটির বয়স ২৫+ বছর। USA-র Wisconsin শহরে অবস্থান। সবুজ-প্রেমীদের বাগানবাড়ির কোণায় এমন একটি রূপবতী থাকলে আর কি লাগে?

তোমরা আল্লাহর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?চোখ ধাধানো মনমাতানো ক্লিমেটিসের কিছু কাল্টিভার
12/06/2026

তোমরা আল্লাহর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
চোখ ধাধানো মনমাতানো ক্লিমেটিসের কিছু কাল্টিভার

12/06/2026

স্বপ্ন হল সত্যি!

তারা ভরা আকাশের মতোই অগণিত স্টার জেসমিনের চাদরে ঢাকা পড়েছে বাড়ির সীমানা প্রাচীর। বসন্তে শীতল হাওয়ায় সে ফুল চাদরের দোলা দেখে মনেও যেন দোলা লাগে। অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে যায় অলস বিকেল।

অসাধারণ সুন্দর এই ফুলটির নাম Star jasmine বা Confederate jasmine. বৈজ্ঞানিক নাম 𝙏𝙧𝙖𝙘𝙝𝙚𝙡𝙤𝙨𝙥𝙚𝙧𝙢𝙪𝙢 𝙟𝙖𝙨𝙢𝙞𝙣𝙤𝙞𝙙𝙚𝙨. পাওয়া যায় দেশের খ্যাতিমান নার্সারিগুলোতে।


17/05/2026

ফুলে ছেয়ে যাওয়া এমন একটি দেওয়াল থাকলেই হয়তো বাগানির তৃপ্তি পরিপূর্ণতা পায়।

🌸: Chinese Star Jasmine
𝘛𝘳𝘢𝘤𝘩𝘦𝘭𝘰𝘴𝘱𝘦𝘳𝘮𝘶𝘮 𝘫𝘢𝘴𝘮𝘪𝘯𝘰𝘪𝘥𝘦𝘴
🎥 Belinda Zamora

28/04/2026

স্টার জেসমিন

তাক লাগানো সৌন্দর্য আর মাতাল করা সুবাসের পারফেক্ট প্যাকেজ এই ফুলটি। নাম—স্টার জেসমিন (Star Jasmine) বা কনফেডারেট জেসমিন। বৈজ্ঞানিক নাম trachelospermum jasminoides.
স্টার জেসমিন একটি লতানো উদ্ভিদ। এর অন্যতম বৈশিষ্ট্য হল এর ফুলের সংখ্যা। বসন্তের ভোরে বিশাল এক দেয়াল আড়াল করে দেয়া স্টার জেসমিন গাছে যখন ফুল ফোটে, তখন লক্ষ লক্ষ সাদা ফুলে পুরো গাছটা ভরে যায়। নিজেকে উজাড় করে এমন ফুল দিতে পারে খুব কম গাছই। আর তার সুবাস? এক শব্দে বললে—স্বর্গীয়!
স্টার জেসমিন মূলত জেসমিন ঘরানার ফুল নয়। তবে জেসমিন বা জুঁই ফুলগুলোর সাথে সাদৃশ্যের কারণে তার এমন নামকরণ করা হয়েছে।
স্টার জেসমিনের উৎপত্তি এশিয়ায়। তবে এশিয়া ছাড়িয়ে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও এটি সুবাস ছড়িয়ে যাচ্ছে।
বাংলাদেশেও স্টার জেসমিন ফুলের চারা রোপনের প্রচলন শুরু হয়েছে। সৌখিন বাগানীরা স্টার জেসমিন দিয়ে নিজেদের বাড়ির আঙিনা, দেয়াল অথবা ছাদকে করে তুলছেন সবার চেয়ে আলাদা। বাংলাদেশের আবহাওয়ার সাথে এটি বেশ ভালো করে খাপ খাইয়ে নিয়েছে। প্রচুর গ্রোথের সাথে দিচ্ছে অসংখ্য ফুলে রাঙা বসন্ত।
বাংলাদেশে স্টার জেসমিনের ফুল ফোটার সময়কাল মার্চ-এপ্রিল। তবে, অনেক সময়ই এটি বছরে দুবার ফুল দিয়ে থাকে।
স্টার জেসমিনের আরও একটি বিশেষ সুবিধা হল, এর বিশেষ কোন যত্নই দরকার হয় না। মাটি আর জৈব সার মিলিয়ে গাছ রোপন করুন। নিয়মিত প্রচুর পানি দিন। গোবর আর সরিষা খৈল নিয়মিত বিরতিতে ব্যবহার করুন। লতানো গাছ বলে বেয়ে উঠতে অবলম্বন দিন। ব্যাস! নিশ্চিত থাকুন! আপনি যা দিচ্ছেন, স্টার জেসমিন তাকে বহুগুণে বাড়িয়ে আপনাকে ফেরত দেবে।
চাইলে আপনিও নিজ বাড়িকে সাজিয়ে তুলতে পারেন স্টার জেসমিনের এমন অনিন্দ্য সুন্দর ফুলের বন্যায়।

© শখের বাগান

Address

Palash
Narsingdi
1613

Alerts

Be the first to know and let us send you an email when শখের বাগান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category