vai masum

vai masum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from vai masum, Contractor, Matiranga.

মার্কা মোদের ধানের শীষ
19/10/2025

মার্কা মোদের ধানের শীষ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 😍😍😍😍😍😍😍
29/09/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
😍😍😍😍😍😍😍

20/09/2025

সন্তানকে সারাদিন বলতে থাকুন -তুমি সেরা, তোমার অনেক বুদ্ধি, তুমি অনেক ভদ্র, তুমি অনেক পরিশ্রমী। সে উৎসাহ পাবে, দেখবেন সে সত্যি সত্যিই বুদ্ধিদীপ্ত, ভদ্র আর পরিশ্রমী হয়ে উঠবে❤️

19/09/2025

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।

ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই।

এইভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই — বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে।

সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সব সময়ই নিজেকে আধুনিকায়ন করেছে। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই, বিএনপির পরিচয় হোক, সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে; বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়।

বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা-নির্ভর। তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না; বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন; জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীনভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে গিয়েছেন। আজ আমরা তাঁদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলেছি নতুন যুগে; যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্রগঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।

নিজ ঐতিহ্যকে ধারণ করে, বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানের পথযাত্রাকে। আমরা জানি, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায়, বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই — আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করবো যে, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।✊✊

❤️ তারেক রহমান ❤️

01/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গৌরব,সংগ্রাম,আত্মত্যাগ ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।✊✊

31/08/2025

পহেলা সেপ্টেম্বর ২০২৫ "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)" - ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল জাতীয়তাবাদী বন্ধুদের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি-

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির জন্ম এক অবিস্মরণীয় ঘটনা। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত এদেশে যখন রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসন ও বাকশালের শৃঙ্খল জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছিল, তখনই জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বলা যায়, বিএনপি জন্ম না হলে এদেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ হতো না, জনগণ বাকশালের অন্ধকার থেকে মুক্ত হতে পারতো না এবং স্বৈরশাসনের পতনও সুদূরপ্রসারী হয়ে উঠতো না।

১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপি ছিল গ্রামীণ জনগোষ্ঠীর কণ্ঠস্বর, শহরের মেহনতি মানুষের আশার প্রতীক এবং বঞ্চিত শ্রেণির মুক্তির ধ্বজাধারী। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা এবং সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দলটি গণতন্ত্রের ভিতকে মজবুত করে।

বিএনপির প্রতিষ্ঠা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের উদ্ভব নয়, বরং এটি ছিল গণতন্ত্রপ্রিয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। একদলীয় স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ, মুক্তচিন্তা ও জাতীয়তাবাদের বিকাশে বিএনপি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। ইতিহাস সাক্ষী, বিএনপি বারবার গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকেছে।

আজ ৪৭ বছর পরও বিএনপি সেই গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে চলেছে। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা নিশ্চিত করার জন্য দলের প্রতিষ্ঠাকালীন মূলনীতি আজও প্রাসঙ্গিক।

১লা সেপ্টেম্বর ২০২৫ প্রিয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যাশা করি, দলটি আরও ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির এই অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

৪৭ বছরের গৌরবময় পথচলা,
গণতন্ত্রের পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অমর হোক।✊✊

14/08/2025
12/08/2025

কক্সবাজারের ১৮০০০ টাকার ফাইভ স্টার হোটেলে আরাম করে এসে নাসিরের 🌽মনে হচ্ছে, ফেব্রুয়ারীতে নির্বাচন হলে শহীদরা কষ্ট পাবে। শহীদরা সেই হোটেলে মিলিত হয়েছিল নাকি?

09/08/2025

গোপন আর গোপন রইল না, ছাত্রদলের নাক কাটতে গিয়ে এভাবে ফিল্টার কাটবে তা হয়ত অনুমান করে নাই।
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়

09/08/2025

ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে রোকেয়া হলসহ কয়েকটি হলের শিক্ষার্থীদের বিক্ষোভ। পাল্টা জবাব না দিয়ে, ছাত্রদল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

05/08/2025

আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন।
-প্রধান উপদেষ্টা

Address

Matiranga

Website

Alerts

Be the first to know and let us send you an email when vai masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to vai masum:

Share

Category