22/07/2026
বাংলাদেশের প্রেক্ষাপটে PCC এবং OPC: পার্থক্য ও ব্যবহার:
PCC (Portland Composite Cement):
বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট হলো PCC, যা ধীরে ধীরে শক্তি অর্জন করে এবং সাধারণত বিল্ডিং এবং অন্যান্য বাণিজ্যিক নির্মাণের জন্য ব্যবহৃত হয়। এটি শক্তি অর্জন ধীরে ধীরে হওয়ায় শহুরে পরিবেশে, বিশেষ করে অফিস, শপিং মল, আবাসিক ভবন নির্মাণে ব্যবহৃত হয়। এটি পরিবেশবান্ধব এবং তাপমাত্রা ও আর্দ্রতা সহিষ্ণুতা বেশি।
OPC (Ordinary Portland Cement):
OPC সিমেন্ট দ্রুত শক্তি অর্জন করে এবং স্থায়ীত্ব প্রদান করে। এটি সাধারণত বড় প্রকল্পে ব্যবহৃত হয় যেমন রাস্তা নির্মাণ, বাঁধ এবং জলাধার নির্মাণ, যেখানে পরিবেশে আর্দ্রতা বা অন্যান্য চ্যালেঞ্জ থাকে। OPC সিমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদী শক্তি ও স্থায়িত্ব পাওয়া যায়।
ব্যবহার:
• PCC: বাড়ি, অফিস, শপিং মল, বড় বাণিজ্যিক ভবন।
• OPC: রাস্তাঘাট, জলাধার, নদী বাঁধ, সেতু নির্মাণ।