সিভিল ইঞ্জিনিয়ার, মোঃ সাজ্জাদ হোসেন

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • সিভিল ইঞ্জিনিয়ার, মোঃ সাজ্জাদ হোসেন

সিভিল ইঞ্জিনিয়ার, মোঃ সাজ্জাদ হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি মোঃ সাজ্জাদ হোসেন । পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার।

এখানে গ্যাপ কত? 🤔এ রডটা কেন দেয়া হয়??
01/10/2026

এখানে গ্যাপ কত? 🤔
এ রডটা কেন দেয়া হয়??

01/10/2026

*হানিকম্ব - Honeycomb*কেন এমন হয়? বিস্তারিত কারণ: ছবিতে যেটা হয়েছে, সেটা Severe Honeycomb. এর কারণ *১. ভাইব্রেশন ঠিকমত...
27/09/2026

*হানিকম্ব - Honeycomb*

কেন এমন হয়? বিস্তারিত কারণ:

ছবিতে যেটা হয়েছে, সেটা Severe Honeycomb. এর কারণ

*১. ভাইব্রেশন ঠিকমতো না হওয়া - প্রধান কারণ ৯০% ক্ষেত্রে*
কলাম ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন ৫-৭ সেকেন্ড পরপর ঢুকিয়ে বের করতে হয়। মিস্ত্রি হয় ভাইব্রেটর মারেই নাই, অথবা শুধু উপরে মেরেছে, নিচে মারে নাই। তাই খোয়া নিচে জমে গেছে, বালি-সিমেন্টের মসলা উপরে উঠে গেছে।

*২. সাটারিংয়ে ফাঁকা থাকা*
সাটারিং এর জয়েন্ট দিয়ে সিমেন্টের পানি (লেটেন্স) বের হয়ে গেছে। পানি বের হয়ে গেলে শুধু খোয়া পড়ে থাকে।

*৩. রড বেশি ঘন হওয়া*
কলামে রিং ঘন হলে খোয়া ঢুকতে পারে না, আটকে যায়।

*৪. মসলায় পানি কম বা মিক্স ঠিক না হওয়া*
মসলা বেশি শক্ত (slump কম) হলে ফাঁকে ফাঁকে ঢোকে না।

এর ফলাফল কি?
এই কলামের শক্তি এখন ৫০% ও নাই। রড বাইরে বের হয়ে আছে, বৃষ্টির পানি লেগে রডে মরিচা ধরবে। ভূমিকম্প হলে এই জায়গা থেকেই কলাম ভাঙবে।

এখন করণীয় কি?
এই অবস্থায় প্লাস্টার করে ঢেকে দেওয়া মানে ক্রাইম।

*সঠিক সমাধান:*
১. এই অংশের ঢিলা খোয়া হাতুড়ি দিয়ে ফেলে দিন
২. ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন
৩. তারপর ১:১.৫ অনুপাতে সিমেন্ট আর বালুর সাথে Bonding Chemical (Sika, Fosroc) মিশিয়ে গ্রাউট করুন
৪. যদি রড বের হয়ে থাকে বা গভীরতা ৫ ইঞ্চির বেশি হয়, তাহলে Micro Concrete দিয়ে ঢালাই করতে হবে।
অথবা ভেঙে নতুন করে ঢালাই করতে হবে।

> *Severe Honeycomb in RCC Column*
> Cause: Improper vibration & slurry leakage from shutter.
> Result: 50% strength loss, exposed reinforcement.
> Lesson: Use proper vi****or and leak-proof shuttering. Never plaster to hide it.

27/09/2026

ঝুঁকিপূর্ণ কলাম ❌

26/09/2026

কি কার ঢালাই।
অনেকে আছে কি কার ঢালাই সময় ভাইবেটার ব্যবহার করতে চায়না।
কিকার ঢালাইয়ের সময় ভাইবেটার অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কংক্রিটের ভিতর ভয়েড থেকে যাবে যা কংক্রিট কে দুর্বল করে দেবে।

প্রথম ধাপে কলম ঢালাই শেষ হতে না হতেই বৃষ্টি। 🌧️
26/09/2026

প্রথম ধাপে কলম ঢালাই শেষ হতে না হতেই বৃষ্টি। 🌧️

26/09/2026

#সেফটি ট্যাংকির টপ ফ্লোর ঢালাই।

সেফটি ট্যাংক (Septic Tank) এর টপ স্লাব ঢালাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু ভুল হলেই পরে লিক করে গন্ধ বের হয় বা ভেঙে পড়ে। ঢালাইয়ের আগে এইগুলো অবশ্যই খেয়াল করতে হবে

১. সাটারিং ও সাপোর্ট
- *ফর্মা মজবুত কিনা:* ট্যাংকের ভিতরে বাঁশ বা কাঠের ঠেকনা ভালো করে দিতে হবে। স্লাবের ওজন অনেক, ঠেকনা নড়লে স্লাব বেঁকে যাবে।
- *লেভেল চেক:* ৪ দিকে ওয়াটার লেভেল দিয়ে সমান আছে কিনা দেখুন। কোথাও নিচু থাকলে পানি জমে থাকবে।
- *ফাঁকা বন্ধ:* সাটারিং এর ফাঁক দিয়ে যেন সিমেন্টের পানি বের না হয়, কাগজ বা ফোম দিয়ে বন্ধ করে দিন।

২. রডের কাজ (সবচেয়ে জরুরি)
- *রডের মাপ:* ডিজাইন অনুযায়ী মেইন রোড এবং বাইন্ডার রড পজিশন ঠিক আছে কিনা।
- *কভারিং:* রডের নিচে ১.৫ ইঞ্চি এবং উপরে ১ ইঞ্চি কংক্রিট থাকতে হবে। এর জন্য CC ব্লক ব্যবহার করতে হবে।
- *ম্যানহোলের জায়গা:* ময়লা পরিষ্কারের জন্য ১৮" x ১৮" একটা ছিদ্র রাখতে হবে। ছিদ্রের চারপাশে এক্সট্রা রড দিতে হবে যেন না ফাটে।
- *ওয়ালের সাথে জয়েন্ট:* টপ স্লাবের রড যেন সাইড ওয়ালের রডের সাথে ভালোভাবে বাঁধা থাকে।

৩. ঢালাইয়ের আগে শেষ চেক
- *পানি দেওয়া:* ঢালাইয়ের ২ ঘন্টা আগে সাইড ওয়াল ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিন।
- *মালের অনুপাত:* ১:১.৫:৩ (১ বস্তা সিমেন্ট, ১.৫ বস্তা বালু, ৩ বস্তা খোয়া) - এটাই ট্যাংকের জন্য স্ট্যান্ডার্ড।
- *ওয়াটারপ্রুফ:* সম্ভব হলে সিমেন্টের সাথে ওয়াটারপ্রুফ কেমিক্যাল মেশান, তাহলে লিক করবে না।
- *ভাইব্রেটর:* ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন দিয়ে ভালো করে ভাইব্রেট করতে হবে, যেন ভিতরে ফাঁকা (হানি কম্ব) না থাকে।

৪. সেফটি
- মিস্ত্রিদের হেলমেট, হাতে গ্লাভস।
- ট্যাংকের ভিতরে কেউ থাকলে উপরে ফ্যান বা আলো-বাতাসের ব্যবস্থা রাখবেন, ভিতরে গ্যাস জমে থাকে।
- ঢালাইয়ের পর ২৪ ঘন্টা পর সাটারিং খুলবেন না, কমপক্ষে ১৪ দিন কিউরিং (দিনে ২-৩ বার পানি) করবেন।

বাংলা পদ্ধতি 🤐
21/09/2026

বাংলা পদ্ধতি 🤐

19/09/2026

পঞ্চম তলায় এইট উঠানো।

Address

Jhenida
7350

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল ইঞ্জিনিয়ার, মোঃ সাজ্জাদ হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share