23/08/2026
আমার কাছে বিশ্বজয়ী হাফেজ বলতে হাফেজ তাকরিম কেই সব থেকে বেশি ভালো লাগে।
এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতাম। আপনার সাথে নাও মিলতে পারে।
চলুন একটু বিস্তারিত বলি👇
তাকরিম সম্পর্কে যতটুকু বুঝেছি, জেনেছি। সে যথেষ্ট নম্র ভদ্র একটা ছেলে। ভাইরালের যুগে বিশ্বজয়ী হাফেজ হয়েছে। কিন্তু ভাইরাল হওয়ার কোন ধান্দা তার ভিতরে নেই বললেই চলে।
এই শিক্ষা মূলত সে তার পরিবার এবং ওস্তাদের থেকে পেয়েছে।
তাকরিম যখন বিশ্ব জয় করেছে। তখনই বিষয়টা লক্ষ্য করেছি।
তারা ভাইরালের নেশায় ঢাকঢোল পিটিয়ে তাকে নিয়ে ব্যবসা করেনি। বরং তাকে এগুলো থেকে যথেষ্ট দূরে রাখার চেষ্টা করেছে। সেজন্যই ছেলেটা শুধু হাফেজ নয়, ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারবে।
অনেকেই আমার কমেন্টে এখন উল্টাপাল্টা বলতে পারেন।
তবে আপনারা কি বাস্তবতা অস্বীকার করতে পারবেন?
হাজার হাজার ছাত্রদের ভিড়ে দুই একজন হাফেজ কে প্রতিবছর বিদেশের মাটিতে পাঠিয়ে বিশ্বজয় করা যতটা সহজ। যুগের পর যুগ চেষ্টা করেও একজন হাফেজ তাকরিম তৈরি করা ততটাই কঠিন।
এরা নিজেদের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য অনেক সময় ভাড়া করা হাফেজ দিয়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়।
আর প্রতিযোগিতার কথা নাই বললাম।
যেহেতু আমার সাথে অনেকেরই সুসম্পর্ক আছে। অভ্যন্তরীণ অনেক কিছুই আমি জানি। সেগুলো আর বলতে চাই না।
এখন ভাইরালের যুগ চলছে। তবে আল্লাহর রহমতে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে লক্ষ কোটি হাফেজ আছে। বরং আগে যারা হাফেজ হয়েছে, তারা এদের চেয়েও অনেক ভালো হাফেজ।
আমার এক ওস্তাদ কে দেখেছি, কোন এক প্রতিযোগিতায় পুরস্কারের খামের ভিতর টাকা দেয়ায় তিনি সেটা গ্রহণ করেননি।
আর এখন তো সামান্য সংবর্ধনা পাওয়ার জন্য রীতিমতো রাস্তায় নেমে পড়ে।
আচ্ছা, দুনিয়াবী কোন সংবর্ধনা যদি কোরআনে হাফেজ না পায়, তাহলে কি কোরআনের সম্মান কমে যাবে?
আগে হাফেজদের সংবর্ধনা দিতেন বড় বড় আলেম ওলামা শাইখুল হাদিস- মুহাদ্দিসিনে কেরাম...
এখন নেতার সংবর্ধনার জন্য পাগল হয়ে যায়। হোক নেতা বেনামাজি, সুদখোর ঘুষখোর। তাতে কি আসে যায়।
হাজার হাজার হাফেজের ওস্তাদ। অথচ কোরআনের সম্মান আসলে কোথায়, সেটাই তারা জানে না।