27/09/2026
মৃত্যু কত রকম হয়, উত্তর জানা আছে কি কারোও!! কেউ যখন শারীরিক ভাবে বিদায় নেয়, তখন আমরা দুঃখ করি, কান্না করি। কত সহানুভূতি, কত রকম সমবেদনা মিলে আশ পাশ থেকে।
অথচ কতভাবে যে প্রতিদিন কত কত আত্মার মৃত্যু হয়, সেটা কি কেউ দেখতে পায়!! কত শত স্বপ্নের বলি দিতে যে হয় প্রতিনিয়ত, কই সে সময় তো সমবেদনা জানাতে কাউকে পাওয়া যায় না!! মনের মধ্যে একটু একটু করে বুনে যাওয়া কত রং বেরঙের আঁকি ঝুঁকি রং গুলো যখন বেরঙ হয়ে যায়, কই তখন কেন সহানুভূতি মিলে না!!
কোনো কারণ ছাড়াই সম্পর্ক গুলো নিজেই মরে যায়, যখন বিনা অপরাধে কাঠগড়ায় দাঁড় করিয়ে সম্পর্ক গুলোকে গলা টিপে হত্যা করা হয় তখন তো চোখের পানির কোনো সঙ্গী হয় না। কোনো থানা কিংবা পুলিশ, কোনো আইন, কোনো মানবাধিকার সংস্থা, এমন কি নামে বেনামে আজন্ম পুষে রাখা সেই মানুষ গুলোও কই কেউ তো পাশে দাঁড়ায় না।
কি আজব এই দুনিয়া তাই না!! বিধি যখন ধ্বংসের খেলা খেলে সেই খেলা দেখে সবাই চোখের পানি ফেলে, অথচ নিজেই কত শত ধ্বংসের কারণ হয়। বিধাতার লিখন খন্ডানো যাবে না জেনেও সেখানে আকুতি জানায় আর যেখানে চাইলেই অনেক কিছু ঠিক করা যায় সেখান থেকে মুখ ঘুরিয়ে নেয়। নিজ হাতেই অন্যের আত্মার খুন করে, অন্যের স্বপ্নের হত্যা করে, বিশ্বাসের ভরসার ধ্বংসযজ্ঞ চালায়, অথচ মনে কোনো আফসোস পুষে না। সামাজিকতার লেবাসে তারাই নাকি মানুষ বলে বিবেচিত হয়!!!!
#জীবনকথা