Al-Amin Digital Land Survey

Al-Amin Digital Land Survey খতিয়ান অনুসন্ধান, দলিল যাচাই, জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের জন্য যোগাযোগ করুন।

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা যা খুবই গুরুত্বপূর্ণ:১) মৌজা: গ্রাম২) জে.এল. ন...
17/01/2026

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা যা খুবই গুরুত্বপূর্ণ:

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণভাবে সহায়তা করবে। সেভ করে রেখে দিন, দরকারি মুহূর্তে এটি আপনার জন্য অমূল্য হয়ে উঠবে।
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

জমি হারাতে পারে
17/01/2026

জমি হারাতে পারে

ভূমি অটোমেশন প্রকল্পে কম্পিউটার অপারেটর নিয়োগ। এই নিয়োগ হয়ে গেলে সব দলিল অনলাইনে রেজিষ্ট্রেশন হবে। খুব শীগ্রই সব দলিল অন...
17/01/2026

ভূমি অটোমেশন প্রকল্পে কম্পিউটার অপারেটর নিয়োগ। এই নিয়োগ হয়ে গেলে সব দলিল অনলাইনে রেজিষ্ট্রেশন হবে। খুব শীগ্রই সব দলিল অনলাইনে পাওয়া যাবে।

দলিল যার রেকর্ড তার
17/01/2026

দলিল যার রেকর্ড তার

কার এলাকার মুরুব্বি হতে পারে😀
17/01/2026

কার এলাকার মুরুব্বি হতে পারে😀

17/01/2026
06/01/2026

এখন থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির সব দলিল রেজিস্ট্রি করা যাবে, নামজারির ছাড়া।

“কি মূলে রেকর্ড হলো—দলিল মূলে নাকি উত্তরাধিকার মূলে? উত্তর লুকিয়ে আছে ড্রাফট খতিয়ানে”চলুন আমরা আলোচনা করি।🔴কি মূলে রেকর্...
02/01/2026

“কি মূলে রেকর্ড হলো—দলিল মূলে নাকি উত্তরাধিকার মূলে? উত্তর লুকিয়ে আছে ড্রাফট খতিয়ানে”চলুন আমরা আলোচনা করি।

🔴কি মূলে রেকর্ড হলো—দলিল মূলে নাকি উত্তরাধিকার মূলে?

👉 উত্তর লুকিয়ে আছে ড্রাফট খতিয়ানে

আমাদের দেশে জমির মালিকানা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে—
“এই জমি আমার নামে রেকর্ড হলো, কিন্তু আসলে কি মূলে রেকর্ড হলো?”

কারণ রেকর্ড খোলা মানেই মালিকানা নয়। রেকর্ড আসলে শুধু একটা প্রমাণপত্র যে, সরকারী কাগজে জমিটা কার নামে দেখানো হয়েছে। কিন্তু এই রেকর্ডের মূলে আসল ভিত্তি কী—দলিল নাকি উত্তরাধিকার—তা জানতে হলে ড্রাফট খতিয়ান দেখতে হবে।

🔴 ১. দলিল মূলে রেকর্ড

✅যদি আপনার পূর্বপুরুষ বা আপনি নিজে জমি কিনে থাকেন, তবে সেই ক্রয় দলিলের ভিত্তিতেই রেকর্ড হয়।
👉 ড্রাফট খতিয়ানে তখন স্পষ্টভাবে লেখা থাকে—
✅কোন দলিল নম্বর,
✅কোন তারিখ,
✅কোন সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধিত হয়েছে।

উদাহরণ:
“দলিল মূলে রেকর্ড—নং ১৫৪৩/১৯৭২, সাব-রেজিস্ট্রি অফিস: ঢাকার সদর।”

এই লেখাই প্রমাণ করে যে আপনার জমির রেকর্ড একটি বৈধ ক্রয় দলিলের ভিত্তিতে হয়ে

🔴 ২. উত্তরাধিকার মূলে রেকর্ড মূলে

অ✅নেক সময় দেখা যায়—আপনার দাদা বা বাবার নামে জমি রেকর্ড হলো, অথচ তারা কখনো কোনো দলিল করে কেনেননি।
👉 এর মানে জমি এসেছে পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে।
ড্রাফট খতিয়ানেই তখন লেখা থাকবে—
“উত্তরাধিকার মূলে রেকর্ড।”

এক্ষেত্রে জমি বণ্টন না করা পর্যন্ত সব উত্তরাধিকারীর অংশীদারিত্ব থাকে।

🔴৩. সমস্যা কোথায় হয়?

অনেকেই ড্রাফট খতিয়ান না দেখে শুধু বর্তমান খতিয়ান হাতে পেলেই খুশি হয়ে যান। কিন্তু পরে বড় বিপদে পড়েন।
কারণ—

✅আজ আপনার নামে রেকর্ড আছে,
✅কিন্তু কালকে আরেকজন এসে দাবি করতে পারে—
“এই জমি আমার দাদার দলিল মূলে রেকর্ড।”
✅আপনি যদি ড্রাফট খতিয়ান আগে দেখে রাখতেন, তাহলে শুরুতেই বুঝতে পারতেন আসল ইতিহাস কী।

-🔴আইনি দিক

✅বাংলাদেশে প্রচলিত আইনে দলিল, দখল আর রেকর্ড—এই তিনটি মিলেই মালিকানা প্রমাণ হয়।
✅রেকর্ড থাকলেও দলিল না থাকলে মালিকানা দুর্বল হয়ে যায়।
✅আর শুধু দলিল থাকলেও যদি রেকর্ড অন্য কারো নামে হয়, তখনও বিরোধ দেখা দেয়।
✅তাই আদালতে মামলা হলে ড্রাফট খতিয়ান একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয়।

🔴 আপনার করণীয়

1. ড্রাফট খতিয়ান সংগ্রহ করুন—
ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুম থেকে।

2. দেখুন, সেখানে “দলিল মূলে” লেখা আছে নাকি “উত্তরাধিকার মূলে।”

3. যদি দলিল মূলে হয়, দলিলের কপি সংগ্রহ করে রাখুন।

4. যদি উত্তরাধিকার মূলে হয়, তবে উত্তরাধিকারীদের মধ্যে ভাগাভাগি করে (বণ্টননামা দলিল করে) রেকর্ড সংশোধন করুন।

5. যদি কোনো ভুল পান, ভূমি অফিসে আবেদন করুন অথবা প্রয়োজনে আদালতে মামলা করুন।

তাই
💠 ড্রাফট খতিয়ান ছাড়া কখনোই বোঝা যাবে না আপনার জমির রেকর্ড দলিল মূলে হলো নাকি উত্তরাধিকার মূলে।
👉 এটিই জমির আসল ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য নথি।

তাই সচেতন হোন, নিজের জমির ড্রাফট খতিয়ান সংগ্রহ করুন, এবং ঝামেলামুক্ত থাকুন।

01/01/2026

খতিয়ান নয় দলিল‌ই হবে মালিকানার মুল ভিত্তি।

01/01/2026

যারা নিজের জমি আগে স্ত্রী বা সন্তানের নামে হেবা করে পরবর্তীতে এক‌ই জমি অন্যজনকে বিক্রয় করলে কঠোর শা/স্তি/র বিধান রয়েছে নতুন আইনে

Address

Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Digital Land Survey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category