23/09/2026
ছবিটি ২০২৫ সালের ফেব্রুয়ারির। সবে মাত্র গাছ কিনা শুরু করি। গাছের প্রতি শখ থাকলেও গাছের দাম শুনে কিনতে পারতাম না(ঝোপালো সেল দিত)। ক্যাম্পাসে ছোট ছোট চারা এত কম দামে পাওয়া যেত এর পর থেকে সংগ্রহ শুরু।
প্রথম দিকে সংগ্রহে তালিকায় ছিল সাকুলেন্ট এবং ক্যাকটাস। কিন্তু সাকুলেন্ট সব গুলো মারা যাওয়ার পর পথোস সংগ্রহ শুরু করি। এখন আমার সংগ্রহশালায় রয়েছে অনেক রকমের পথোস।
ক্যাকটাসের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্যাকটাস কালেকশন এখনও কম।
"এই বাগান শুধু আমার একার না।আমার কিছু সংগ্রহ আমার বন্ধুর কিছু সংগ্রহ। এইভাবে এখন আমাদের বারান্দা জুড়ে গাছ।" আলহামদুলিল্লাহ।