26/05/2025
একটা ফিউচারিস্টিক & সাস্টেইনেবল বিজনেস আইডিয়া দেই- সেটি হচ্ছে সোলার এর জন্য স্ট্রং কিন্তু ওজনে হাল্কা এবং কোন প্রকার জং আসবে না এমন স্ট্রাকচার অর্থাৎ এলুমিনিয়াম স্ট্রাকচার। বাংলাদেশে এখনো এই ধরণের প্রফেশনাল স্ট্রাকচার এভেইলেবল না বা সেই ভাবে পপুলার না তবে এর বিশাল বড় একটা মার্কেট অলরেডি আছে এখন যা MS এর এর এঙ্গেলবার আর পাইপ দিয়ে হচ্ছে কিন্তু সেগুলি ২/৪ বছর পরেই মরিচা পরে নষ্ট হয়ে যাবে তাই এই ধরণের এলুমিনিয়াম স্ট্রাকচার এর ডিমান্ড অবশ্যই অনেক বেশী সারা পৃথিবীজুড়েই।
- কেন এটা সময়োপযোগী?
বাংলাদেশে সোলার পাওয়ার জনপ্রিয় হচ্ছে
সরকার গ্রিন এনার্জিকে উৎসাহিত করছে
গ্রিড-ইনডিপেন্ডেন্ট হবার ট্রেন্ড বাড়ছে (সোলার রুফটপ, অফ-গ্রিড হোমস)।
- বর্তমান ব্যবহৃত MS স্ট্রাকচারের সমস্যা:
২-৪ বছরের মধ্যে মরিচা পড়ে।
ওয়েট বেশি, ইনস্টলেশনে সময় ও খরচ বেশি।
কস্টলি রি-প্লেসমেন্ট ও রক্ষণাবেক্ষণ লাগে।
- অ্যালুমিনিয়ামের সুবিধা:
20–25 বছরের স্থায়িত্ব।
জং ধরে না, তাই কম মেইন্টেন্যান্স।
ওজনে হালকা, তাই রুফটপের জন্য আদর্শ।
ইনস্টলেশন সহজ এবং সুন্দর ফিনিশিং।
সোলার প্যানেলের জন্য স্ট্রং, লাইটওয়েট, জং-রোধী এলুমিনিয়াম স্ট্রাকচার তৈরি — এটা নিঃসন্দেহে একটি ফিউচারিস্টিক এবং টেকসই বিজনেস আইডিয়া।
কিভাবে বাস্থবায়ন করবেন?
প্রথমে নিজে কিছু স্যাম্পল কালেক্ট করুন। এরপর তার ডিজাইন নিয়ে যেকোনো এলুমিনিয়াম ফ্যাক্টরির সাথে আলোচনা করুন এবং দাম নির্ধারণ করুন। এরপর অনলাইন + অফলাইন সকল সোলার ইন্সটলারদের সাথে যোগাযোগ করুন এবং তাদের এট্রাক্টিভ প্রাইস অফার করুন। ইনশা আল্লাহ ২-৫ বছরের মধ্যে আপনার এই বিজনেস শতকোটি টাকার বিজনেস হিসাবে দাঁড়িয়ে যাবে ❤
নোটঃ অনেকেই বলতে পারেন তাহলে আমরাই কেন করছিনা- এর উত্তর হচ্ছে এটি সম্পূর্ণ আলাদা একটি বিগ বিজনেস এবং এর পেছনে এখনো অনেক সময় আর শ্রম দিতে হবে যা আমাদের বর্তমান বিজনেস এর বাইরে গিয়ে আলাদা করে করা সম্ভব না কিন্তু এই বিজনেস যে ওয়েল এস্টাব্লিস হবে এটা নিশ্চিতভাবেই আন্দাজ করা যায়। বিশ্বাস না হলে স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনি না হলেও অন্য কেউ আগামী ২/৪ বছরের মধ্যে এটি করবেই। মার্কেট গ্যাপ আছে কিন্তু এটা থাকবে না। ইন্টারেস্টেড থাকলে আরও স্টাডি করে নেমে পরুন টপ কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে, সস্তা প্রোডাক্ট বাজারে দিলে আপনার পুঁজি সহ ডুবে যাবে কোম্পানি। যে যতই বলুক সস্তা চাই, কিন্তু আপনি কোয়ালিটিতে ১ বিন্দুও ছাড় দেবেন না যদি আসলেই বিজনেসটা এস্টাব্লিস করতে চান।