11/03/2025
বাড়ি তৈরির হিসাব
২০২৫ সালের একটি বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে তার একটি হিসাব দেব। অনেক সময় বাড়ির ডিজাইনের উপর বা বাড়ির তৈরির স্থানের উপর বাড়ির নির্মাণ খরচ কম-বেশি হতে পারে। তবে আমি আপনাদেরকে একটি মোটামুটি ধারণা দেব যে একটি বাড়ি তৈরি করতে গেলে আনুমানিক কত টাকা খরচ হতে পারে। আশা করি, আপনারা এই ফলাফলের মাধ্যমে আপনার বাড়ি তৈরির হিসাব বের করতে পারবেন।
বাড়ি তৈরির প্রথম ধাপ হলো বাজেট নির্ধারণ। বাজেটের মধ্যে নির্মাণের সমস্ত খরচ অন্তর্ভুক্ত করতে হবে।
১) ভূমি খরচ
বাড়ি তৈরি করার জন্য প্রথমে জমির প্রয়োজন। যদি আপনার জমি না থাকে, তাহলে আপনাকে জমি কিনে নিতে হবে। আর যদি জমি থেকে থাকে, তাহলে জমির মূল্য এখানে যোগ হবে না, এখানে শুধু বিল্ডিং বা নির্মাণের খরচই যোগ হবে।
২) নকশা খরচ
বাড়িটি কয় তলা হবে এবং বাড়ির ডিজাইন কেমন হবে, তার ওপর বাড়ির ডিজাইন খরচ নির্ভর করে। যদি কম খরচে বাড়ির ডিজাইন করতে চান, আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করে থাকি আমাদের আছে অভিজ্ঞ প্রফেশনাল আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার টিম। আমরা দিচ্ছি বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ শেষ করা পর্যন্ত সুবিধা।
মোবাইল: +৮৮০১৭০১০১৫০৩৫(হোয়াটসঅ্যাপ)
৩) নির্মাণ খরচ
একতলা বাড়ি বা ডুপ্লেক্স বাড়ির জন্য প্রতি স্কয়ার ফিট ২২০০ টাকা থেকে ২৫০০ টাকার মতো খরচ হতে পারে, যা স্থান এবং বাড়ির ডিজাইন অনুযায়ী কম-বেশি হতে পারে।
যদি ধরি, একটি ডুপ্লেক্স বাড়ির মোট স্কয়ার ফিট হচ্ছে ১৫০০ স্কয়ার ফিট। তাহলে হিসাব হবে:
১৫০০ × ২২০০ = ৩৩,০০,০০০ টাকা।
অর্থাৎ, ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে প্রায় ৩৩ লক্ষ টাকা আমুমানিক খরচ হবে।
আবাসিক ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৫০০ থেকে ২৮০০ টাকা খরচ হয়।
আবাসিক ৭ তলা থেকে ৮ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৭০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়।
আবাসিক ৯ তলা থেকে ১০ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হয়।
৪) অতিরিক্ত খরচ
এর মধ্যে ইলেকট্রিসিটি, প্লাম্বিং, ইন্টেরিয়র ডিজাইন, আসবাবপত্র এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। সাধারণত এটি ১০-১৫% হয়ে থাকে।
বাড়ি নির্মাণ খরচ বা বাড়ি তৈরির হিসাব
আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতি স্কয়ার ফিটে কত টাকা খরচ হবে, তার যদি আরো বিস্তারিত হিসাব বের করতে চাই, মানে কোন খাতে কত টাকা খরচ হবে। আমরা যে একটি প্রাথমিক হিসাব করেছিলাম যে ১৫০০ স্কয়ার ফিট বাড়ির জন্য ৩৩ লাখ টাকা খরচ পড়বে, তা কোন খাতে কত টাকা খরচ পড়বে, তার একটা ডেমো আমরা নিচে প্রকাশ করছি।
ভিত্তি ও কাঠামো = ৩৫% (১,১৫৫,০০০ টাকা)
ইটের কাজ = ১০% (৩৩০,০০০ টাকা)
ফ্রেম ও কাঠের কাজ = ৫% (১৬৫,০০০ টাকা)
প্লাস্টার = ৪% (১৩২,০০০ টাকা)
টাইলস ও ফ্লোর সংক্রান্ত কাজ = ৭% (২৩১,০০০ টাকা)
বৈদ্যুতিক ও সেনেটারী সরঞ্জামাদি = ৬% (১৯৮,০০০ টাকা)
রঙ এর কাজ = ৩% (৯৯,০০০ টাকা)
রান্নঘর ও টয়লেট এর সাজসজ্জা = ৩% (৯৯,০০০ টাকা)
অ্যালুমিনিয়াম ও জানালার ফ্রেমিং এর সাজসজ্জা = ৭% (২৩১,০০০ টাকা)
মিস্ত্রি খরচ= ২০% (৬৬০,০০০ টাকা)
মোট খরচ = ১০০% (৩৩ লক্ষ টাকা)
উপসংহার
২০২৫ সালে একটি ১৫০০ বর্গফুটের বাড়ি তৈরির জন্য আনুমানিক খরচ প্রায় ৩৩ লক্ষ টাকা হতে পারে। তবে, স্থান, ডিজাইন এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে এই খরচে পরিবর্তন আসতে পারে। তাই সঠিক বাজেট তৈরির জন্য স্থানীয় বাজার ও নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই তথ্য আপনাকে সাহায্য করবে আপনার বাড়ি তৈরির পরিকল্পনা করতে। সকল খরচ বর্তমান বাজার দর অনুযায়ী কম বেশি হতে পারে।
Bangladesh & Consultant
Construction
Engr. Sabbir Hasan
Mobile: +8801701`015035 (WhatsApp )