Eng. Abdullah Al Efad

Eng. Abdullah Al Efad “Turning Dreams into Foundations”

Engineer | Engineering Consultant | Building Designer

For any information call/whatappe: +8801612179593

প্রসঙ্গ: ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) ও নির্মাণমান নিশ্চিতকরণ।প্রায় প্রতিটি নির্মাণ সাইট পরিদর্শনে গেলে একটি ...
02/07/2026

প্রসঙ্গ: ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) ও নির্মাণমান নিশ্চিতকরণ।
প্রায় প্রতিটি নির্মাণ সাইট পরিদর্শনে গেলে একটি সাধারণ অভিযোগ শুনতে হয়—“স্যার, ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) বা অ্যাংকর লেন্থ এত বড় দিলে রড বসাতে সমস্যা হয়, বাঁধতেও কষ্ট হয়।”

কিন্তু বাস্তবতা হলো, রডের ডেভেলপমেন্ট লেন্থ কোনো আনুষ্ঠানিক বা সৌন্দর্যবর্ধক বিষয় নয়; এটি রিইনফোর্সড কংক্রিট কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল প্রয়োজনীয়তা। বিম, কলাম ও জয়েন্ট অঞ্চলে রডের মাধ্যমে যে বল (Force) স্থানান্তরিত হয়, তা কার্যকরভাবে নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ডেভেলপমেন্ট লেন্থ অপরিহার্য। বিশেষ করে ভূমিকম্পজনিত লোডের ক্ষেত্রে এই বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়।

সম্প্রতি দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প সহনশীল (Earthquake Resistant) ভবন নির্মাণের ক্ষেত্রে শুধু বড় সেকশন বা বেশি রড ব্যবহার করলেই হয় না; বরং ডিটেইলিংয়ের প্রতিটি খুঁটিনাটি যথাযথভাবে অনুসরণ করতে হয়। ডেভেলপমেন্ট লেন্থ, হুক, ল্যাপ লেন্থ, কাভারিং, স্টিরাপ স্পেসিং—এসব বিষয়ের সঠিক বাস্তবায়নই একটি কাঠামোর প্রকৃত কর্মক্ষমতা নির্ধারণ করে।

নিয়ম অনুযায়ী ডেভেলপমেন্ট লেন্থ ডিজাইন ড্রয়িং ও প্রযোজ্য কোড অনুসারে প্রদান করতে হয় এবং কোনো অবস্থাতেই নির্ধারিত ন্যূনতম দৈর্ঘ্যের কম দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক সময় মিস্ত্রীরা যুক্তি দেন যে পূর্ণ ডেভেলপমেন্ট লেন্থ প্রদান করলে রডগুলো মুখোমুখি এসে জটলা সৃষ্টি করে এবং বাঁধতে অসুবিধা হয়। অথচ সামান্য পরিকল্পনার মাধ্যমে রডগুলোকে ল্যাপের মতো পাশাপাশি অথবা উপরের ও নিচের স্তরে আগ-পিছ করে স্থাপন করলেই এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না। কখনও কখনও অল্প কিছু রড সাশ্রয়ের উদ্দেশ্যে ডেভেলপমেন্ট লেন্থ বা স্টার্টার রডের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েক কেজি রড সাশ্রয় করে কাঠামোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সচেতন প্রকৌশলী কখনোই এমন আপসকে সমর্থন করতে পারেন না।

আমার বিশ্বাস, আমাদের সম্মানিত ঠিকাদার, ফোরম্যান ও দক্ষ নির্মাণশ্রমিকদের মধ্যে এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। নির্মাণের প্রতিটি ধাপে যদি ড্রয়িং, স্পেসিফিকেশন এবং প্রকৌশল নীতিমালা আন্তরিকতার সঙ্গে অনুসরণ করা হয়, তবে আমাদের ভবনগুলো হবে আরও টেকসই, নিরাপদ এবং ভূমিকম্পজনিত ঝুঁকির বিরুদ্ধে অধিকতর সহনশীল।

পরিশেষে, ডিজাইনার যত উন্নত নকশাই প্রস্তুত করুন না কেন, যদি মাঠপর্যায়ে সেই নকশার সঠিক বাস্তবায়ন না হয়, তবে কাঙ্ক্ষিত নিরাপত্তা ও স্থায়িত্ব অর্জন করা সম্ভব নয়। একটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী ভবন নির্মাণের জন্য ডিজাইনার, তদারকি প্রকৌশলী, ঠিকাদার, ফোরম্যান এবং নির্মাণশ্রমিক—সবার সম্মিলিত দায়িত্বশীলতা ও আন্তরিক অংশগ্রহণ অপরিহার্য।

Concrete compressive strength calculation.
02/07/2026

Concrete compressive strength calculation.

জলসিঁড়ি আবাসন (সেক্টর-১৩) এবং কনস্ট্রাকশন সাইটে সাটারিং ধসের কারণ ও প্রতিকারজলসিঁড়ি এলাকায় এ ধরনের সাটারিং ও সেন্টারিং ধ...
22/05/2026

জলসিঁড়ি আবাসন (সেক্টর-১৩) এবং কনস্ট্রাকশন সাইটে সাটারিং ধসের কারণ ও প্রতিকার

জলসিঁড়ি এলাকায় এ ধরনের সাটারিং ও সেন্টারিং ধসের ঘটনা পূর্বেও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক টেকনিক্যাল পর্যবেক্ষণে দেখা যায়—অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত উচ্চতা অনুযায়ী পর্যাপ্ত Shoring, Bracing এবং Formwork Stability নিশ্চিত না করেই স্ল্যাব ঢালাই (Slab Casting) শুরু করা হয়। ফলস্বরূপ, এই ধরনের বড় স্ট্রাকচারাল ফেইলুর মতো ঘটনা ঘটেছে।

বিশেষ করে ১৬’-০০” বা তার বেশি উচ্চতায় স্ল্যাব ঢালাইয়ের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরদের নিম্নোক্ত বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক:

১. প্রপস নির্বাচন (Props Selection): অতিরিক্ত উচ্চতার ক্ষেত্রে পর্যাপ্ত লোড বহন ক্ষমতাসম্পন্ন Steel Props বা হেভি-ডিউটি পাইপ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। যদি বাঁশ ব্যবহার করতেই হয়, তবে নিখুঁত, সোজা এবং মজবুত বড় বাঁশ (Bamboo Support) নিশ্চিত করতে হবে।

২. ডাবল ব্রেসিং (Double Bracing): হাই-রূফ ঢালাইয়ে অবশই Minimum Double Bracing / Basin System নিশ্চিত করতে হবে। ব্রেসিং বা টাই-রডের জন্য কমপক্ষে ১৬ মিমি (16mm) ব্যাসের MS Rod বা শক্ত অ্যাঙ্গেল ব্যবহার করা উত্তম।

৩. ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট রোধ: বাঁশ বা কাঠের ফর্মওয়ার্ক ব্যবহারের সময় বিম বটমে (Beam Bottom) U-Clamp বা U-Head Support দ্বারা প্রপার লকিং করতে হবে, যেন ঢালাইয়ের চাপে সাপোর্ট পাশ কাটিয়ে সরে (Lateral Displacement) না যায়।

৪. রেডি-মিক্স কংক্রিট ডাম্পিং: রেডি-মিক্স কংক্রিট (RMC) ঢালার সময় পাইপ এক জায়গায় ধরে রেখে অতিরিক্ত কংক্রিট স্তূপ করা যাবে না। কংক্রিট সবসময় সমানভাবে ছড়িয়ে (Uniformly Distribute) দিতে হবে, যেন কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত ইমপ্যাক্ট লোড (Localized Impact Load) সৃষ্টি না হয়।

৫. পাম্প প্রেশার ও ভাইব্রেশন কন্ট্রোল: কংক্রিট পাম্পিংয়ের সময় অতিরিক্ত প্রেশার এবং ভাইব্রেটরের ব্যবহার ফর্মওয়ার্ক সিস্টেমে ক্ষতিকর ডাইনামিক লোড (Dynamic Load) তৈরি করে। তাই ডাবল সাটারিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন প্রয়োজনীয় পাম্প প্রেশার বজায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে কাস্টিং পরিচালনা করতে হবে।

৬. চূড়ান্ত প্রি-কাস্টিং ইন্সপেকশন: ঢালাই কাজ শুরু করার ঠিক পূর্বে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণ Shuttering, Prop Alignment, Verticality, Joint Tightness এবং Bracing System পুনরায় নিখুঁতভাবে চেক (Inspection) করে গ্রিন সিগন্যাল দিতে হবে।

💡 আমাদের মনে রাখা উচিত:
"Formwork Failure শুধুমাত্র একটি কনস্ট্রাকশন ত্রুটি নয়, এটি সরাসরি জীবননাশের কারণ।"

সাইটে কাজের গতি বাড়ানোর চেয়ে Standard Safety Compliance, সঠিক Engineering Practice এবং Adequate Supervision নিশ্চিত করাই একজন ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের প্রধান দায়িত্ব। তবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

📐 নিরাপদ নির্মাণ, সঠিক প্ল্যানিং এবং প্রফেশনাল সাইট সুপারভিশনের জন্য যোগাযোগ করুন।

রিবাউন্ড হ্যামার টেস্ট — কংক্রিটের শক্তি যাচাইয়ের সহজ উপায় #সিভিলইঞ্জিনিয়ারিং
28/04/2026

রিবাউন্ড হ্যামার টেস্ট — কংক্রিটের শক্তি যাচাইয়ের সহজ উপায়

#সিভিলইঞ্জিনিয়ারিং

26/04/2026

পাথর সম্পর্কে বিস্তারিতঃ (শেয়ার করে রাখুন)
পাথর হলো খুবই শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী সামগ্রী । এটি প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগবিশেষ। বহুবিধ খনিজ সামগ্রী দীর্ঘমেয়াদি প্রাকৃতিক তাপ, চাপ ইত্যাদির প্রভাবে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় জমাটবদ্ধ হয়ে পাথরের উৎপত্তি ঘটায়। বহুবিধ খনিজ পদার্থের জটিল রাসায়নিক যৌগই হলো পাথর ।

সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস-এ নির্মাণসামগ্রী পাথরের গুরুত্বঃ
সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস-এ পাথর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । মানুষ আদিকাল থেকে পাথর ব্যবহার করে আসছে। প্রস্তর যুগের মানুষ পাথরকে আত্মরক্ষা ও পশু শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সময়ের সাথে সাথে পাথর নির্মাণের প্রধান উপকরণে পরিণত হয়।

সড়ক, সেতু, ইমারত নির্মাণে শক্তিশালী, অগ্নিরোধী, ক্ষয়রোধী ও টেকসই পাথর ব্যবহৃত হয়। এজন্য পাথরকে নির্মাণ উপকরণের রাজা বলা হয়।

পাথরের গঠন, বুনট, রঙ, ভঙ্গুরতা, দৃঢ়তা, চুম্বকতা, ওজন ইত্যাদি খনিজ সমৃদ্ধির উপর নির্ভর করে। ভূতত্ত্ববিদ ও রসায়নবিদদের মতে, প্রায় ২০০টি খনিজ পদার্থ পাথর গঠনে সক্রিয় ভূমিকা রাখে।

পাথর খুবই মজবুত, দীর্ঘস্থায়ী এবং আবহাওয়া ও পরিবেশগত পরিবর্তনের প্রতিক্রিয়ায় টিকে থাকে। তাই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস-এ নির্মাণ সামগ্রী হিসাবে পাথরের গুরুত্ব অপরিসীম।

পাথরের গুরুত্বপূর্ণ খনিজসমূহঃ
1. কোয়ার্টজ বা সিলিকা
বিশুদ্ধ কোয়ার্টজ সাদা বর্ণের।
আপেক্ষিক গুরুত্ব: ২.৬৬
কাঠিন্য নম্বর: ৭
গ্রানাইট, নিস ও বেলেপাথরে প্রাধান্য।
2. মাইকা
অ্যালুমিনা, সিলিকা, ম্যাগনেসিয়াম ও আয়রনের জটিল সিলিকেট।
আপেক্ষিক গুরুত্ব: ২.৫
কাঠিন্য নম্বর: ৩
গ্রানাইট, নিস ও সিস্ট পাথরে উপস্থিত।
3.অ্যামফিবোল
সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের জটিল সিলিকেট।
আপেক্ষিক গুরুত্ব: ৩.২
কাঠিন্য নম্বর: ৫.৫
কালো বা সবুজ বর্ণের শক্ত খনিজ।
4.অলিভিন
ম্যাগনেসিয়াম, আয়রন ও সিলিকন সমন্বয়ে গঠিত।
আপেক্ষিক গুরুত্ব: ৩.৫
কাঠিন্য নম্বর: ৬.৫
কাচের মতো মসৃণ, হলুদাভ সবুজ বর্ণ।
5.ক্যালসাইট
ক্যালসিয়াম কার্বনেট।
আপেক্ষিক গুরুত্ব: ২.৭
কাঠিন্য নম্বর: ৩
চুনাপাথর ও মার্বেলে উপস্থিতি।
6.ডোলোমাইট
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কার্বনেটের সংমিশ্রণ।
আপেক্ষিক গুরুত্ব: ২.৮৬
ডোলোমাইটিক চুনাপাথর ও মার্বেলে দেখা যায়।
7.গারনেট
লাইম অ্যালুমিনা বা ম্যাগনেশিয়া অ্যালুমিনার জটিল সিলিকেট।
আপেক্ষিক গুরুত্ব: ৪
কাঠিন্য নম্বর: ৭
সবুজ বর্ণের দানাদার গঠন।

"ঈদ মোবারাক"  তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম ❤️
20/03/2026

"ঈদ মোবারাক"
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম
❤️

অমর “২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”- সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি গভীর শ্রদ্ধার সাথে স্মর...
21/02/2026

অমর “২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”
- সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের, যাদের আত্নত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি।

14/02/2026

Fine Aggregate এর সর্বনিম্ন particle size কত? [প্রত্নতত্ত্ব অধিদপ্তর-১৯]

(ক) ০.৭৫ মিমি

(খ) ০.০৭৫ মিমি

(গ) ০.০০৭৫ মিমি

(ঘ) ১.২৫ মিমি

✅ ১৮৮ পদে সড়ক ও জনপথ অধিদপ্তর ( ) এ নিয়োগ বিজ্ঞপ্তি✅ Deadline: 1 Mar 2026 ✅ Apply: http://rhd.teletalk.com.bd/✅ আবেদন শু...
27/01/2026

✅ ১৮৮ পদে সড়ক ও জনপথ অধিদপ্তর ( ) এ নিয়োগ বিজ্ঞপ্তি
✅ Deadline: 1 Mar 2026
✅ Apply: http://rhd.teletalk.com.bd/
✅ আবেদন শুরুঃ ২৯ জানুয়ারি ২০২৬

বড় বড় সেতু বাঁকা হয় কেন?প্রায় সব বড় সেতুর মধ্যে কার্ভ থাকে, বড় বড় সেতুগুলো সোজা না বানানোর পরিবর্তে বাঁকা করে বানানো হয় ...
17/01/2026

বড় বড় সেতু বাঁকা হয় কেন?

প্রায় সব বড় সেতুর মধ্যে কার্ভ থাকে, বড় বড় সেতুগুলো সোজা না বানানোর পরিবর্তে বাঁকা করে বানানো হয় কেন? এমন প্রশ্ন মাথায় আসতেই পারে।

অনেকেই ভাবতে পারেন কেবলমাত্র সৌন্দর্য রক্ষার্থে সেতুগুলো বাঁকা করে বানানো হয়। সোজা হলে তো অনেক খরচই হয়তো কমে যেতো।

কিন্তু বিষয়টা এমন নয়। আসলে এই কার্ডের পিছনে অনেক গুলো কারন আছে তার মধ্যে স্ট্রাকচারাল, সার্বিক সুবিধা, নদী-পথ, স্রোত সহ আরো কিছু মাইনর কারন ও আছে। এখানে সৌন্দর্য বড় কথা না, এবং সেতুকে বেশিদিন টিকে থাকতে হলে সেতু তে কার্ড প্রয়োজন হতে পারে, লং স্প্যানের বেশীরভাগ ব্রিজেই কার্ড থাকে, আর সেই জন্য রড সিমেন্ট বেশি লাগলেও কিছু করার নেই।

সেতু বাঁকা করে বানানোর কারণসমূহ তুলে ধরা হলো-

স্ট্রাকচারাল কারনঃ

ব্রিজ স্ট্রাকচারে সাধারনত ৩ ধরনের লোড কাজ করে,

1. কাঠামোর নিজস্বলোড (Self Weight)

2. যানবাহনের সেলফ ওয়েট ও ইমপ্যাক্ট লোড

3. এনভায়রমেন্টাল বা পারিপার্শ্বিক লোড

সেতুতে গাড়ি ওঠার সময় কম্পনজনিত চাপ সৃষ্টি হয়। বাঁকা করে তৈরি করা হলে এটি পুরো সেতুতে ছড়িয়ে পড়ে ফলে কম চাপ পড়ে। সোজা হলে পুরো সেতুতে ছড়ায় না ফলে একই জায়গায় বেশি লোড পড়ে সেতু ভেঙে পড়ার আশঙ্কা থাকে।

যানবাহনের ইমপ্যাক্ট লোডঃ

ব্রিজে যানবাহন পার হওয়ার সময় ব্রিজের উপর বেগের গতি জনিত এক প্রকার কম্পন উৎপন্ন হয়। দীর্ঘ স্প্যানের ব্রিজের ক্ষেত্রে এই কম্পনের মান ও বেশী। যেহেতু সেতু দীর্ঘ স্প্যানের তাই এই কম্পন জনিত প্রভাব কমানোর জন্য সেতু তে কার্ড রাখা হয়েছে, সব লং ব্রিজেই এধরনের কার্ড রাখা হয়। (শর্ট স্প্যান এর জন্য এই কম্পন বেশী না হবার কারনে স্ট্রেইট রাখা যায়)

সেতুর টর্ক ও মোমেন্ট ঠিক রাখার জন্য, ও বন্যার সময় পানির অধিক চাপেও পায়ার গুলো সেতুর কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়।

সেতুর মোমেন্টাম ঠিক রাখার জন্য মাঝখানে ধনুকের ন্যায় বাকানো হয়। যার ফলে বন্যার সময় পানির অধিক চাপেও পিলারগুলো সেতুর কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়।

পানির নিচে মাটির চাপ সব জায়গাতে সমান থাকেনা, সেই দিকটা বিবেচনা করা হয়। স্ট্রেইট করতে গেলে সব জায়গায় সয়েল কন্ডিশন ভালো হতে হবে, বাস্তবে যার সম্ভাবনা কম।

যদি কখনো সেতুর কোন অংশ ভেঙ্গে যায় তাহলে সেটা দূর থেকে দেখা যাবে. এর ফলে অনেক বড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

সেতুকে স্রোতের বিপরীতে অধিক চাপ (স্রোতের) সহনশীল এবং বড় মাত্রার ভূমিকম্প সহনশীল করে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng. Abdullah Al Efad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share