DDE We specialize in structural and architectural design, urban and master planning, interior design and building construction.

With a focus on innovation and quality, we provide tailored solutions for high-rise buildings, sustainable designs, and more.

Project Name : France TowerLocation          : Kobirhat,NoakhaliLand Area       : 4.85 kathaUnits                : 3 uni...
27/04/2026

Project Name : France Tower
Location : Kobirhat,Noakhali
Land Area : 4.85 katha
Units : 3 units

কবিরহাট, নোয়াখালীতে আমাদের নতুন একটি স্বপ্নের প্রজেক্ট—একটি ৬ তলা আধুনিক রেসিডেন্সিয়াল বিল্ডিং।

এই প্রজেক্টের 3D ডিজাইন ও অ্যানিমেশন সম্পন্ন হয়েছে অত্যন্ত যত্ন ও পেশাদারিত্বের সাথে। ক্লায়েন্টের চাহিদা ও লাইফস্টাইলকে প্রাধান্য দিয়ে একে সাজানো হয়েছে ক্লাসিক এবং লাক্সারিয়াস আর্কিটেকচারাল কনসেপ্টে।

আমাদের ডিজাইনের মূল বৈশিষ্ট্যসমূহ:
✔️ স্মার্ট ও স্পেস-এফিশিয়েন্ট প্ল্যানিং
✔️ পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও ক্রস ভেন্টিলেশন নিশ্চিতকরণ
✔️ আরামদায়ক ও কার্যকর ইন্টেরিয়র স্পেস ডিজাইন
✔️ ইউনিক ও আই-ক্যাচিং এক্সটেরিয়র, যা আশেপাশের সাধারণ বিল্ডিং থেকে একে আলাদা করে তুলে ধরে

আমরা বিশ্বাস করি, একটি ভালো ডিজাইন শুধু সৌন্দর্য নয়—এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে, দেয় আরাম, নিরাপত্তা এবং একটি উন্নত ভবিষ্যৎ।

আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে রূপ দিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

কংক্রিটের জঙ্গল নয়, আমরা গড়ি সবুজ ভবিষ্যৎ আজকের শহরগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে কংক্রিটের ভারী জঙ্গলে—যেখানে নেই স্বস্তি...
20/04/2026

কংক্রিটের জঙ্গল নয়, আমরা গড়ি সবুজ ভবিষ্যৎ

আজকের শহরগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে কংক্রিটের ভারী জঙ্গলে—যেখানে নেই স্বস্তির বাতাস, নেই প্রকৃতির ছোঁয়া। কিন্তু আমরা বিশ্বাস করি, বাসস্থান মানেই শুধু চার দেয়াল নয়—এটা হওয়া উচিত একটি সুস্থ, প্রশান্তিময় ও প্রাকৃতিক জীবনের ঠিকানা।

আমাদের প্রতিটি প্রকল্পে আমরা গুরুত্ব দিই—
পর্যাপ্ত সবুজায়ন
প্রাকৃতিক আলো ও বাতাসের সঠিক প্রবাহ (Natural Ventilation)
পরিবেশবান্ধব ও টেকসই (Green Building) ডিজাইন
খোলা স্পেস, যেখানে পরিবার পাবে স্বস্তির মুহূর্ত

আমরা এমন এক ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে আপনার সন্তানরা পাবে বিশুদ্ধ বাতাস, শান্ত পরিবেশ এবং একটি সুস্থ জীবনধারা।

✨ কারণ, আমরা শুধু ভবন বানাই না—আমরা গড়ি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী।

📍 আপনার স্বপ্নের সবুজ বাসস্থান গড়তে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রকল্পের অবস্থান: বসুরহাট, নোয়াখালীজমির পরিমাণ: ৮ শতকDDE (Development Design Engineering)-এর পক্ষ থেকে নির্মাণাধীন আমাদ...
12/04/2026

প্রকল্পের অবস্থান: বসুরহাট, নোয়াখালী
জমির পরিমাণ: ৮ শতক

DDE (Development Design Engineering)-এর পক্ষ থেকে নির্মাণাধীন আমাদের একটি এক্সক্লুসিভ লাক্সারি ট্রিপ্লেক্স প্রজেক্টের সর্বশেষ অগ্রগতি শেয়ার করতে পেরে আমরা গর্বিত।

প্রকল্পটির স্ট্রাকচারাল কাজ (সকল ফ্লোরের ঢালাই) ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ব্রিক ওয়াল (গাঁথুনি) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আধুনিক আর্কিটেকচারাল নকশা, প্রিমিয়াম প্ল্যানিং এবং উচ্চমানের নির্মাণ উপকরণের সমন্বয়ে এটি একটি অনন্য ও ক্লাসিক রেসিডেন্সিয়াল প্রজেক্ট হিসেবে গড়ে উঠছে।

DDE সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ—নির্ভুল ডিজাইন, টেকসই নির্মাণ এবং সময়মতো প্রজেক্ট ডেলিভারির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে।

Entrance Design.
07/04/2026

Entrance Design.

Drone photograph for dde new Project 6 Storey Residential Building Kobirhat , Noakhali
07/04/2026

Drone photograph for dde new Project
6 Storey Residential Building
Kobirhat , Noakhali

নোয়াখালী,কোম্পানীগঞ্জ (বসুরহাট)–এ আমাদের ট্রিপ্লেক্স প্রজেক্টের  দ্বিতীয় স্ল্যাব ঢালাই সফলভাবে সম্পন্ন হয়েছে। এই স্ল্যা...
27/03/2026

নোয়াখালী,কোম্পানীগঞ্জ (বসুরহাট)–এ আমাদের ট্রিপ্লেক্স প্রজেক্টের দ্বিতীয় স্ল্যাব ঢালাই সফলভাবে সম্পন্ন হয়েছে। এই স্ল্যাব শুধু একটি ফ্লোর না, এটা একটি পরিবারের ভবিষ্যৎ, নিরাপত্তা এবং স্বপ্নের ভিত্তি 🏠✨

প্রতিটি কাজ আমরা করি দায়িত্ব নিয়ে, প্রতিটি প্রজেক্ট আমরা করি নিজের প্রজেক্টের মতো ভালোবাসা দিয়ে।
ইনশাআল্লাহ, ধাপে ধাপে এই প্রজেক্টটাও হয়ে উঠবে একটি সুন্দর, শক্তপোক্ত এবং আধুনিক বাসস্থান ❤️

আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সামনে আরও অনেক ভালো প্রজেক্ট নিয়ে আসবো।

#স্ল্যাব_ঢালাই #ট্রিপ্লেক্স_প্রজেক্ট #নির্মাণ_কাজ #স্বপ্নের_বাড়ি #নোয়াখালী #বসুরহাট

Nazma Vila Senbag, Noakhaliপ্রতিটি কাজ আমরা করি দায়িত্ব নিয়ে, প্রতিটি প্রজেক্ট আমরা করি নিজের প্রজেক্টের মতো ভালোবাসা ...
27/03/2026

Nazma Vila
Senbag, Noakhali

প্রতিটি কাজ আমরা করি দায়িত্ব নিয়ে, প্রতিটি প্রজেক্ট আমরা করি নিজের প্রজেক্টের মতো ভালোবাসা দিয়ে।
ইনশাআল্লাহ, ধাপে ধাপে এই প্রজেক্টটাও হয়ে উঠবে একটি সুন্দর, শক্তপোক্ত এবং আধুনিক বাসস্থান ❤️

আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সামনে আরও অনেক ভালো প্রজেক্ট নিয়ে আসবো।

#স্ল্যাব_ঢালাই #নির্মাণ_কাজ #স্বপ্নের_বাড়ি #নোয়াখালী #স্বপ্নের_বাড়ি #নোয়াখালী

আপনার স্বপ্নের বাড়ি, এখন আর শুধু স্বপ্ন না ।অনেকেই মনে মনে একটা সুন্দর, আধুনিক, ক্লাসি বাড়ির স্বপ্ন দেখেন।কিন্তু বাজেট...
04/03/2026

আপনার স্বপ্নের বাড়ি, এখন আর শুধু স্বপ্ন না ।

অনেকেই মনে মনে একটা সুন্দর, আধুনিক, ক্লাসি বাড়ির স্বপ্ন দেখেন।
কিন্তু বাজেটের চিন্তায় সেই স্বপ্নটাকে চাপা দিয়ে রাখেন…

আমরা বিশ্বাস করি —
স্বপ্ন পূরণ করার জন্য কোটি টাকা না, দরকার সঠিক পরিকল্পনা।

আপনি যদি চান কম বাজেটের মধ্যে
✔ আধুনিক ডিজাইন
✔ স্মার্ট স্পেস প্ল্যানিং
✔ এলিগেন্ট ফ্রন্ট এলিভেশন
✔ প্রাকৃতিক আলো-বাতাসের সুন্দর ব্যবহার
✔ স্ট্রং ও কোড ফলো করে স্ট্রাকচার

তাহলে আমরা আছি আপনার পাশে।
আমাদের প্রতিশ্রুতি

আপনার বাজেট অনুযায়ী কাস্টমাইজড ডিজাইন
অপ্রয়োজনীয় খরচ কমিয়ে স্মার্ট প্ল্যানিং
বাস্তবসম্মত 3D ভিউ — কাজ শুরু করার আগেই আপনার বাড়ি চোখের সামনে স্টেপ বাই স্টেপ গাইডলাইন সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট।

🤝 কেন আমাদের সাথে কাজ করবেন?

কারণ আমরা শুধু ড্রইং করি না —
আমরা আপনার স্বপ্নের সাথে কাজ করি।

প্রতিটি লাইনে থাকে হিসাব,
প্রতিটি ডিজাইনে থাকে বাস্তবতা,
আর প্রতিটি প্রজেক্টে থাকে দায়িত্ব।

আপনার বাজেট জানালে আমরা দেখাবো —
কিভাবে সেই বাজেটেই হতে পারে প্রিমিয়াম লুকের একটি বাড়ি।

ইনবক্স করুন আজই
অথবা
সরাসরি যোগাযোগ করুন : 01869-416270

Semi - duplex Project1st floor Slab Centering.
26/02/2026

Semi - duplex Project
1st floor Slab Centering.

প্রজেক্ট নাম: “Nazma Vila”ঠিকানা: নোয়াখালী জেলা, সেনবাগ থানা, কৈলান্দীআয়তন:-গ্রাউন্ড ফ্লোর – প্রায় ২০০০ বর্গফুট-টিপিক্যা...
23/02/2026

প্রজেক্ট নাম: “Nazma Vila”
ঠিকানা: নোয়াখালী জেলা, সেনবাগ থানা, কৈলান্দী

আয়তন:
-গ্রাউন্ড ফ্লোর – প্রায় ২০০০ বর্গফুট
-টিপিক্যাল ফ্লোর – প্রায় ২০০০ বর্গফুট

নোয়াখালীর সেনবাগে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও সুপরিকল্পিত তিনতলা আবাসিক ভবন— Nazma Vila। জমির সম্মানিত মালিক দীর্ঘদিন ধরে আমাদের নকশা ও নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে আসছিলেন। ধীরে ধীরে আমাদের কাজের মান, পেশাদারিত্ব ও আন্তরিকতার উপর তাঁর আস্থা ও বিশ্বাস গড়ে ওঠে। অবশেষে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণের দায়িত্ব তিনি আমাদের উপরই অর্পণ করেন— যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এই ভবনটি বর্তমানে একটি ইউনিট হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যাতে পরিবারের সবাই একসাথে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে স্থাপত্য নকশা এমনভাবে করা হয়েছে, যাতে সন্তানরা বড় হলে কোনো প্রকার অসুবিধা ছাড়াই একই ভবনের ভেতরে পৃথকভাবে বসবাস করতে পারেন। একটি কমন সিঁড়ির মাধ্যমে উপরের তলাগুলো আলাদাভাবে ব্যবহার করার পূর্ণ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ, বর্তমানের আরাম ও ভবিষ্যতের প্রয়োজন— উভয় দিক বিবেচনায় রেখেই নকশাটি প্রস্তুত করা হয়েছে।

ভবনের বিস্তারিত বিবরণ:
গ্রাউন্ড ফ্লোরে রয়েছে:
-প্রশস্ত ও দৃষ্টিনন্দন লাক্সারি এন্ট্রান্সসহ লিভিং কাম ডাইনিং স্পেস
-৫টি আরামদায়ক বেডরুম
-৩টি সংযুক্ত (এটাচড) টয়লেট
-১টি কমন টয়লেট
-১টি কিচেন , স্টোর রুম ও কিচেন বারান্দা
-৩টি খোলামেলা বারান্দা

প্রতিটি স্পেসে পর্যাপ্ত আলো-বাতাস প্রবাহের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বসবাস হয় আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত।

ছাদ ও ল্যান্ডস্কেপিং:

ভবনের ছাদে নান্দনিক ল্যান্ডস্কেপিং করা হয়েছে, যা পুরো বাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি ছাদে গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রাকৃতিক সবুজ পরিবেশ তৈরি হয় এবং ভবনটি তুলনামূলকভাবে শীতল থাকে। এটি শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশবান্ধব ও আরামদায়ক আবাসন নিশ্চিত করে।

সম্পূর্ণ প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন।
মোবাইল: 01869-416270

স্বপ্নের বাড়ি হোক আস্থার হাতে নির্মিত।

Exterior design & Construction.Residential Duplex Project. Kalarbari  , Narayankhana ,  Kotalipara Upazila ,Gopalgoang.
15/02/2026

Exterior design & Construction.
Residential Duplex Project.
Kalarbari , Narayankhana , Kotalipara Upazila ,Gopalgoang.

Address

Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when DDE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share