Parents’ Botanical Haven

Parents’ Botanical Haven Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Parents’ Botanical Haven, Gardener, Dhaka.

শতাধিক দেশি-বিদেশি উদ্ভিদের পারিবারিক সংরক্ষণ বাগান।
বিলুপ্তপ্রায় প্রজাতি, বন্যপ্রাণীর আশ্রয় ও প্রাকৃতিক ইকোসিস্টেমের এক ছোট্ট অভয়ারণ্য।
কুমার নদ-সংলগ্ন সবুজে গড়ে ওঠা প্রকৃতি, সংরক্ষণ ও ভালোবাসার গল্প।

সরুপকাঠি, বরিশালের স্থানীয় জাতের বিখ্যাত পেয়ারা। এর ঘ্রাণ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলায় দেখতাম, বরিশাল থেকে ...
21/08/2026

সরুপকাঠি, বরিশালের স্থানীয় জাতের বিখ্যাত পেয়ারা। এর ঘ্রাণ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলায় দেখতাম, বরিশাল থেকে নৌকায় করে এই পেয়ারা হাটে নিয়ে এসে বিক্রি করা হতো। সেই শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা পেয়ারাটির একটি চারা বরিশালের একজন গাছ বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করেছিলাম। আজ নিজেদের বাগানে সেই প্রিয় পেয়ারার ফলন দেখে শৈশবের অনেক স্মৃতি আবার মনে পড়ে গেলো।

ছাদবাগানে অসময়েই গাছে ঝুলছে তরমুজ! তাজ তরমুজ খাওয়ার পর কয়েকটি বীজ আমড়া গাছের গোড়ায় ফেলে রেখেছিলো। সেই বীজ থেকেই আলহামদুল...
17/08/2026

ছাদবাগানে অসময়েই গাছে ঝুলছে তরমুজ!

তাজ তরমুজ খাওয়ার পর কয়েকটি বীজ আমড়া গাছের গোড়ায় ফেলে রেখেছিলো। সেই বীজ থেকেই আলহামদুলিল্লাহ গাছ হয়েছে, আর এখন সেই গাছে তিনটি তরমুজ ধরেছে!

আমাদের বাগানে আমাদের অনেক প্রিয় গাছ—আতা। এই গাছের ফল যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি অসাধারণ সুস্বাদু ও মিষ্টি।
17/08/2026

আমাদের বাগানে আমাদের অনেক প্রিয় গাছ—আতা।
এই গাছের ফল যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি অসাধারণ সুস্বাদু ও মিষ্টি।

দার্জিংলিং কমলা, পাকিস্তানি কমলা ও ইয়েলো মাল্টা-২ পটিং চলছে।
14/08/2026

দার্জিংলিং কমলা, পাকিস্তানি কমলা ও ইয়েলো মাল্টা-২ পটিং চলছে।

11/08/2026

আমাদের স্বপ্নের উদ্যান — Parents' Botanical Haven

এখানে শুধু গাছপালার যত্নই নয়, বন্যপ্রাণীর প্রতিও রয়েছে আমাদের ভালোবাসা ও মমতা।

প্রকৃতির কোনো প্রাণী আমাদের আঙিনায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে, তাকে অবহেলায় ফেলে না রেখে ভালোবাসা ও সম্মানের সঙ্গে সমাহিত করা হয়।
কারণ এই পৃথিবী শুধু মানুষের নয়—প্রতিটি প্রাণীরই এখানে বেঁচে থাকার অধিকার আছে।

Parents' Botanical Haven — যেখানে প্রকৃতিকে ভালোবাসা হয়, আর প্রাণকে দেওয়া হয় শেষ সম্মান।

09/08/2026

ভিয়েতনামি মাল্টা!

08/08/2026

গুলঞ্চ লতা, খাসিয়া পান, চুই ঝাল, উড়ি আম—কি নেই Parents Botanical Haven-এ!

দেশের নানা প্রান্তের দুর্লভ ও ঐতিহ্যবাহী উদ্ভিদ-লতাগুলোর এক অসাধারণ সংগ্রহ যেন আমাদের এই ছোট্ট বোটানিক্যাল স্বর্গ। প্রকৃতিকে ভালোবাসলে এমন জায়গায় এসে বারবার হারিয়ে যেতে ইচ্ছে করবেই।

আমরা ত্রিশ+ প্রজাতির সাইট্টাস উদ্ভিদ নিয়ে গবেষণা করছি। আমাদের গবেষণা বাগানে প্রথমবারের মতো ফল ধরেছে চায়না কমলা।একটি নতু...
07/08/2026

আমরা ত্রিশ+ প্রজাতির সাইট্টাস উদ্ভিদ নিয়ে গবেষণা করছি। আমাদের গবেষণা বাগানে প্রথমবারের মতো ফল ধরেছে চায়না কমলা।

একটি নতুন ফলের জাতকে মূল্যায়ন করতে শুধু ফল ধরাই যথেষ্ট নয়। আমরা পর্যবেক্ষণ করছি গাছের বৃদ্ধি, রোগ সহনশীলতা, ফুল ও ফল ধারণের প্রবণতা, ফলের আকার, খোসার বৈশিষ্ট্য, রঙ, স্বাদ, রসের পরিমাণ এবং আমাদের দেশের জলবায়ুতে এর অভিযোজন ক্ষমতা।

এই চায়না কমলা সেই গবেষণারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথম ফল আমাদের আশাবাদী করেছে, তবে চূড়ান্ত মূল্যায়নের আগে আমরা একাধিক মৌসুমের তথ্য সংগ্রহ করবো।

আমাদের লক্ষ্য শুধু নতুন জাত সংগ্রহ করা নয়, বরং বাংলাদেশের পরিবেশে কোন জাতটি সবচেয়ে ভালো পারফর্ম করে—সেই তথ্য বাগানপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া।

মাধুরি পেয়ারা সত্যিই অসাধারণ একটি জাত। বড় সাইজ, মন মাতানো ঘ্রাণ, রসালো শাঁস আর দারুণ মিষ্টি স্বাদ—সব মিলিয়ে এটি প্রিমিয়া...
05/08/2026

মাধুরি পেয়ারা সত্যিই অসাধারণ একটি জাত। বড় সাইজ, মন মাতানো ঘ্রাণ, রসালো শাঁস আর দারুণ মিষ্টি স্বাদ—সব মিলিয়ে এটি প্রিমিয়াম মানের একটি পেয়ারা। এর বীজ খুবই কম এবং এতটাই নরম যে খেতে কোনো অস্বস্তি হয় না। একবার খেলে এর স্বাদ সহজে ভোলার নয়। যারা উন্নত মানের পেয়ারা খুঁজছেন, তাদের জন্য মাধুরি পেয়ারা নিঃসন্দেহে একটি দারুণ পছন্দ।

বৃক্ষরোপণের এই শুভ মৌসুমে আমরা বিনামূল্যে ফলজ, বনজ, ঔষধি ও মসলা জাতীয় অসংখ্য চারাগাছ বিতরণ করছি।আমাদের স্বপ্ন খুবই সহজ—প...
04/08/2026

বৃক্ষরোপণের এই শুভ মৌসুমে আমরা বিনামূল্যে ফলজ, বনজ, ঔষধি ও মসলা জাতীয় অসংখ্য চারাগাছ বিতরণ করছি।

আমাদের স্বপ্ন খুবই সহজ—
প্রতিটি পরিবারের আঙিনায় অন্তত **দুটি ফলজ গাছ, একটি মসলা গাছ এবং একটি ঔষধি গাছ** থাকুক। নিজের পরিবারের পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশ—সবকিছুর জন্যই এটি হতে পারে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন দেখি, স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা নিজেরাই আগ্রহ নিয়ে চারা নিতে আসে। আজকের এই ছোট্ট চারাটিই হয়তো তাদের হাতে বড় হয়ে উঠবে একটি ফলদ, ছায়াদানকারী কিংবা জীবনরক্ষাকারী গাছে। সেই সঙ্গে তাদের মনেও জন্ম নেবে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।

আসুন, একটি গাছ শুধু রোপণই না করি—পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

#বৃক্ষরোপণ #চারাবিতরণ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Parents’ Botanical Haven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category