04/01/2026
আমার স্বপ্ন—কারও দানে না, আমার শ্রমে গড়া।
আমি ভিক্ষুক না—আমি করদাতা।
আমি উদ্যোক্তা—
আমি চোর না,ছিন্তাইকারিও না-আমি অপরাধী না।
আমি চাকরি খুঁজি না—
আমি চাকরি তৈরি করি।
আমি কর দেই—
রাষ্ট্র চলে আমার ঘামে।
আমার দোকান বন্ধ হলে—
একটা পরিবার না, একটা অর্থনীতি কাঁপে।
উদ্যোক্তাকে অপবাদ দিলে—
আপনি ভবিষ্যৎকে অপমান করেন।
কারণ উদ্যোক্তা জানে—
এই দেশটা আমরাই চালাই।
আমি Tax দেই।
আমি VAT দেই।
আমার লাইসেন্স আছে।
আমার BIN আছে।
ব্যাংক হিসাব আছে।
তারপরও বলছেন—আমরা চোর!
এই অপবাদ কার অনুমতিতে?
দিনের আলোতে হাদি হত্যাকারী পালায়—
রাষ্ট্র তাকে দেখে না।
রাষ্ট্র তাকে ধরতে পারে না।
কিন্তু ব্যবসায়ী যখন কথা বলে—
তখন লাঠি নামে,
তখন হাতকড়া পড়ে,
তখন জেল খুলে যায়!
খুনির জন্য সীমান্ত খোলা,
ব্যবসায়ীর জন্য রাষ্ট্র বন্ধ?
আমরা চুপ থাকলে—
অপবাদ সত্য হয়ে যাবে।
আজ ব্যবসায়ী,
কাল যে কেউ।
এটা আন্দোলন না—
এটা অস্তিত্বের লড়াই।
এটা দোকানের প্রশ্ন না—
এটা সম্মানের প্রশ্ন।
আমরা মাথা নত করবো না।
আমরা অপবাদ মেনে নেবো না।
আমরা অধিকার চাইবো—
আইনের ভেতর থেকেই,
কিন্তু একচুলও পিছাবো না।
⚠️ Do Or Die ⚠️
আজ না দাঁড়ালে—কাল কিছুই থাকবে না।
A.I Mobile Fixer