14/06/2026
স্মৃতির পাতা উল্টালে ভেসে ওঠে সেই ছোট্ট বেলা। আমাদের গ্রাম/ আর আশেপাশের সব পাড়ায় পরিচিত সেই হাসিমুখ।
মাথায় আচার আর ডাবলির ডালি নিয়ে হেটে চলা মানুষটি - হারুন ভাই।
তাঁর বাঁশের ট্যাবিলটি এখনো চোখে ভাসে🥹।
কতোটা আগ্রহ নিয়ে সেই টেবিলে ঝুলে থাকতাম, দেখতাম আজ কী নতুন আচার এসেছে নাকি!
আম, জলপাই, আমরা.. কতো রকমের স্বাদ! আর সেই লোভনীয় ডাবলি ভাজা - এখনও যেন তার স্বাদ জিভে লেগে আছে।
ছবিটি দেখতে গেলে দেখা যায়, সেই সময়ের শিশুটি আজ বড় হয়ে হারুন ভাইয়ের পাশে দাঁড়িয়ে।
সময় কতো দ্রুত চলে যায়! হারুন ভাই এখন মুরুব্বি হয়ে গেছে🥹
তাঁর মুখে অভিজ্ঞতার ছাপ। তবুও, তাঁর হাসি আর তাঁর ডাবলির স্বাদ আজও একই রয়ে গেছে।
এই ছবিটি শুধুমাত্র একটি মুহূর্তের প্রতিচ্ছবি নয়, এটি এক চিলতে শৈশবের স্মৃতি যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
#গ্রামীনজীবন
#শৈশবের_স্মৃতি
#স্মৃতি_চারণ