SunTech Engineering

SunTech Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SunTech Engineering, Dhaka.

18/11/2019

# AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?

✓ এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে বের করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।

তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ BTU ১০০০ কিলােক্যালরি বা ৪১২০ কিলােজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্য এসিকে টন হিসাবে তৈরি হয়।
(BTU = British thermal unit)

27/10/2018

যারা মেইনটেনেন্স এর ইলেকট্রিক্যাল, মেকানিকাল, বয়লার,কম্প্রেসার।
এসব কাজে যারা নিয়োজিত আছেন তাদের বলছি,
একটু দূর্গঠনা সারা জীবনের কান্না।
সবাই সাবধানে কাজ করবেন।

ইলেকট্রিক্যাল শর্ট নোট -১১। কারেন্ট কাকে বলে?পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নিদ্রিষ্ট দিকে প্রবাহিত হ...
25/10/2018

ইলেকট্রিক্যাল শর্ট নোট -১

১। কারেন্ট কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নিদ্রিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। ইহাকে I বা i দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A বা Amp.) অথবা কুলম্ব/সেকেন্ড ।

২। ভোল্টেজ কাকে বলে?
পরিবাহী পদার্থের পরমাণুগুলির মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। একে V দ্বারা প্রকাশ করা হয় এর একক Volts.

৩। রেজিষ্ট্যান্স কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে উহা বাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রোধ বা রেজিষ্ট্যান্স বলে। এর প্রতীক R অথবা r, আর একক ওহম (Ω)।

৪। ট্রান্সফরমার
ট্রান্সফরমার একটি ইলেক্ট্রিক্যাল মেশিন যা পরিবর্তনশীল বিদ্যুৎকে (Alternating current) এক ভোল্টেজ থেকে অন্য ভোল্টেজে রূপান্তরিত করে। ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন দুই ধরনের হয়ে থাকে এবং এটি ম্যাগনেটিক ইন্ডাকশন (Magnetic induction) নীতি অনুসারে কাজ করে। ট্রান্সফরমারে কোন চলমান/ঘূর্ণায়মান অংশ থাকে না, এটি সম্পূর্ণ স্থির ডিভাইস। ট্রান্সফরমারে দুটি উইন্ডিং থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং । প্রাইমারি ওয়াইন্ডিয়ে ভোল্টেজ প্রদান করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্স আয়রন কোরের মধ্য দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিয়ে যায় এবং সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যার ফলশ্রুতিতে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ পাওয়া যায়। ট্রান্সফরমারের ভোল্টেজ পরিবর্তনের হার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যার হারের উপর নির্ভর করে। তবে মনে রাখবেন, ট্রান্সফরমার শুধু ভোল্টেজের পরিবর্তন ঘটায় কিন্তু পাওয়ার ও ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত থাকে। পাওয়ার ঠিক থাকে তাই ভোল্টেজ পরিবর্তনের জন্য কারেন্টেরও পরিবর্তন হয়।

৫। ট্রান্সফরমেশন রেশিও
উত্তরঃ ট্রান্সফরমারের উভয় দিকের ইন্ডিউসড ভোল্টেজ এবং কারেন্ট ও কয়েলের প্যাচের সংখার সাথে একটি নিদ্রিস্ট অনুপাত মেনে চলে, ইহাই ট্রান্সফরমেশন রেশিও বা টার্ন রেশিও। ইহাকে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়,
অর্থাৎ a = Ep/Es = Np/Ns = Is/Ip

৬। ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার
CT (Current Transformer) এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। PT (Potential Transformer) এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। CT ও PT এভাবে ব্যবহার করা হলে এগুলোকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলে।

৭। সার্কিট ব্রেকার
সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দ্বারা ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষন যন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটে সংযোগ করেনা ।

৮। আইসোলেটর
বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।

৯। সাব-স্টেশন কাকে বলে?
পাওয়ার সিস্টেম ব্যবস্থায় সাব-স্টেশন এমন এক কেন্দ্র যেখানে এমন সব সরঞ্জামাদির ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য যেমন- ভোল্টেজ, এসি/ডিসি কনভার্সন, ফ্রিকুয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির পরিবর্তনে সাহায্য করে, এ ধরনের কেন্দ্রকে সাব-স্টেশন বা বিদ্যুৎ উপকেন্দ্র বলে।

১০। পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC)
যে লাইনের মাধ্যমে পাওয়ার স্টেশন, সাব-স্টেশন, রিসিভিং স্টেশনে নিজস্ব জরুরী যোগাযোগ ব্যবস্থাপনা টেলিফোনের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC) বলে।

১১। Q-ফ্যাক্টর
AC সার্কিটে সিরিজ রেজোন্যান্সের সময় সার্কিটের L অথবা C এর আড়াআড়িতে ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারনে সৃষ্ট এই ভোল্টেজ বেড়ে যাওয়াকে সিরিজ রেজোনেন্ট সার্কিটের Q-ফ্যাক্টর (Quality Factor) বলে।

১২। পাওয়ার ফ্যাক্টর
পাওয়ার ফ্যাক্টরঃ পাওয়ার ফ্যাক্টর হল একটিভ পাওয়ার অর্থাৎ যে পাওয়ার আমরা ব্যবহার করতে পারি এবং এ্যপারেন্ট পাওয়ারের অনুপাত। ইহাকে cosθ দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0 হতে 1 পর্যন্ত।

১৩। লোড ফ্যাক্টর
গড় লোড এবং সর্বোচ্চ চাহিদার অনুপাতকে লোড ফ্যাক্টর বলে। Load Factor = Average load/Max. Demand or Peak load. এর মান ১ এর নিচে হয়।

১৪। প্লান্ট ফ্যাক্টর
কোন পাওয়ার প্লান্টের গড় লোড এবং নির্ধারিত রেটেড ক্যাপাসিটির অনুপাতকে প্লান্ট ফ্যাক্টর বলে।
Plant Factor = Average load/ Rated capacity of the plant

১৫। ডিমান্ড ফ্যাক্টর
প্লান্টের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলে। Demand Factor = Max. Demand/ Connected Load.

১৬। ফরম ফ্যাক্টর
ফরম ফ্যাক্টর (Form Factor): কোন সাইন ওয়েভের কার্যকরী মান (RMS value) এবং গড় মান (Average Value) এর অনপাতকে ফরম ফ্যাক্টর (Form Factor) বলে। একে Kf দ্বারা প্রকাশ করা হয় যার মান 1.11

১৭। পিক ফ্যাক্টর
পিক ফ্যাক্টর (Peak Factor): কোন সাইন ওয়েভের সরবচ্চ মান (Max. value) এবং কার্যকরী মান (RMS value) এর অনপাতকে পিক ফ্যাক্টর (Form Factor) বলে। একে Ka দ্বারা প্রকাশ করা হয় যার মান 1.41

১৮। স্কিন ইফেক্ট
AC বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহির ভিতরে প্রবেশ না করে উহার সারফেস দিয়ে প্রবাহিত হতে চেস্টা করে, এটাকে স্কিন ইফেক্ট বলে। এই স্কিন ইফেক্ট এর ফলে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় যার ফলে লাইন লসও বেড়ে যায়।

১৯। করোনা ইফেক্ট
যখন দুইটি কন্ডাক্টর এর স্পেসিং ব্যাসের তুলনায় বেশি অবস্থায় রেখে তাদের আড়াআড়িতে AC ভোল্টেজ প্রয়োগ করে ধিরে ধিরে বাড়ানো হয় তখন একটি পর্যায় আসে। এই বিশেষ পর্যায় কন্ডাক্টরের চারপাশে বাতাস ইলেক্ট্রস্ট্যাটিক স্ট্রেস হয়ে আয়নিত হয় এবং বাতাসের ইন্সুলেশন স্ট্রেংথ ভেঙ্গে যায়। এই অবস্থায় কন্ডাক্টরের চারপাশে জিম জিম শব্দসহ হালকা অনুজ্জ্বল বেগুনী রস্মি দেখা যায় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয়, এই অবস্থাটিকে করোনা নামে পরিচিত।

২০। প্রক্সিমিটি ইফেক্ট
সমান্তরাল দুইটি পরিবাহীর কারেন্ট যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে উভয় পরিবাহীর নিকটবর্তী অংশে কারেন্ট ডেনসিটি বেড়ে যায়। আবার একমুখী কারেন্ট হলে দূরবর্তী অংশে কারেন্ট ডেনসিটি বেড়ে যায়। এ ঘটনাকে প্রক্সিমিটি ইফেক্ট বলে। ইহার প্রভাবে অসম কারেন্ট প্রবাহিত হয়, লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় এবং সেলফ রিয়াক্ট্যান্স এর মান কমে যায়।
Please Wait..
Free Cpanel Hosting Provider

২১। ফ্যারান্টি ইফেক্ট
মিডিয়াম বা লং ট্রান্সমিশন লাইনে ওপেন সার্কিট বা লোড শুন্য অবস্থায় কিংবা অল্প লোডে চলার সময় প্রেরন প্রান্ত অপেক্ষা গ্রহন প্রান্তের ভোল্টেজের মান বেশি হতে দেখা দেয়। এই ঘটনা বা phenomenon কে ফেরান্টি ইফেক্ট বলে।

২২। অটো ট্রান্সফরমার
অটো ট্রান্সফরমার এমন এক ব্যাতিক্রমি ট্রান্সফরমার যার মধ্যে কেবল একটি ওয়াইন্ডিং থাকে। ইহার কিছু অংশ প্রাইমারি আর কিছু অংশ সেকেন্ডারি, উভয় কয়েল ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। তারপরও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ ইহার কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর মতই।

২৩। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি
নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহী পদার্থের অথবা একক বাহু বিশিষ্ট কোন একটি ঘনক আকৃতির পরিবাহী পদার্থের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ বা রেজিস্ট্যান্সকে উক্ত পরিবাহীর রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ বলে।

২৪। R.M.S মান
একটি সার্কিটে একটি নির্দিস্ট সময়ে কোন নির্দিস্ট পরিমান ডিসি (D/C) প্রবাহিত হলে যে পরিমান তাপ উৎপন্ন, সেই পরিমান তাপ উৎপন্ন করতে ঐ সার্কিটে উক্ত নির্দিস্ট সময়ে যে পরিমান এসি প্রবাহিত করা প্রয়োজন তাকে ঐ এসি (A/C) কারেন্টের RMS মান বলে। RMS value = 0.707 x Max. Value

২৫। রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি
একটি AC সার্কিটে ইনডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স এর মান যাই হোকনা কেন যে ফ্রিকুয়েন্সিতে ঐ সার্কিটের ইন্ডাকটিভ রিয়েকট্যান্স (XL) এবং ক্যাপাসিটিভ রিয়েকট্যান্স (XC) সমান হয়, সেই ফ্রিকুয়েন্সিকে রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বলে । একে fr দ্বারা প্রকাশ করা হয়

২৬। রীলে
রীলে এমন একটি সয়ংক্রীয় ডিভাইস, যা বৈদ্যুতিক সার্কিট এ কোন ফল্ট সংঘটিত হলে, সার্কিট এর প্রটেকটিভ ডিভাইস গুলো কে সয়ংক্রীয় ভাবে অপারেট করে এবং ফল্টযুক্ত অংশ কে ফল্টবিহীন অংশ হতে আলাদা করে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

২৭। ১০ টি রিলের নাম
১। প্রাইমারি রিলে ২। সেকেন্ডারি রিলে ৩। ডিরেকশনাল রিলে ৪। ডিফারেন্সিয়াল রিলে ৫। থার্মাল রিলে।
৬। ইলেক্ট্র থার্মাল রিলে ৭। রিভার্স পাওয়ার রিলে ৮। সলিনয়েড এন্ড প্লাঞ্জার রিলে ৯। ডিসট্যান্স রিলে
১০। ওভার ভোল্টেজ ও ওভার কারেন্ট রিলে

২৮। রিভার্স পাওয়ার রীলে
প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

২৯। থার্মাল রীলে
যে রীলে কারেন্ট বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধিতে সাড়া দেয়, তাকে থার্মাল রীলে বলে। এটা সাধারণত মোটর কন্ট্রোল সার্কিট, ব্যালান্স এবং আন-ব্যালান্স থ্রি-ফেজ সার্কিটে ব্যবহার করা হয়।

৩০। ডিফারেনশিয়াল রীলে
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।

৩১। HRC ফিউজ
HRC= High Rupturing Capacity । উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এরকম লাইনে যে ফিউজ ব্যবহার হয় সেগুলো HRC ফিউজ। এতে চিনা মাটির তৈরি কেসিং এর মধ্যে ফিউজ তার সংযুক্ত থাকে। ফিউজ তারের চারদিকে বালু বা চক পাউডার এবং কেসিং এর দু-মাথায় দুটি পিতলের ঢাকনা থাকে। ফিউজ তার উভয় ঢাকনার সাথে সংযুক্ত থাকে।

৩২। বুখলজ রীলে
ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।

৩৩। আর্থিং সুইস কি?

ট্রান্সমিশন লাইন রক্ষণাবেক্ষণের সময় লাইনে বিদ্যমান চার্জিং কারেন্টকে মাটিতে পাঠানোর জন্য যে সুইস ব্যবহৃত হয় সেটি আর্থিং সুইস (ES) নামে পরিচিত। আগে আইসোলেটর দিয়ে সার্কিট ডিসকানেক্ট করে আর্থ সুইস দ্বারা লাইনকে আর্থের সাথে সংযোগ করা হয়।

৩৪। ওয়েভ ট্রাপ কি?
সাব-স্টেশনে ব্যবহৃত ক্যারিয়ার সরঞ্জামাদির মধ্যে ওয়েভ ট্রাপ অন্যতম একটি ডিভাইস, যার মাধ্যমে ট্রান্সমিশন লাইনের ওয়েভকে ফিল্টার করা হয়। পাওয়ার লাইনের মাধ্যমেই কমুনিকেশন ফ্রিকুয়েন্সিও পাঠানো হয়, পরবর্তীতে এই ওয়েভ ট্রাপ দিয়ে কমুনিকেশন ফ্রিকুয়েন্সিকে আলাদা করে শব্দ শক্তিতে রুপান্তর করে টেলিফোন বা যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়।

৩৫। সার্জ ভোল্টেজ কি?
পাওয়ার সিস্টেমে হঠাৎ করে খুব অল্প সময়ের জন্য অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধিকে সার্জ ভোল্টেজ বলে। একে ট্রানজিয়েন্ট ভোল্টেজও বলে।

৩৬। কারেন্ট লিমিটিং রিয়াক্টর
কারেন্ট লিমিটিং রিয়াক্টর বা বিদ্যুৎ সীমিত করন রিয়াক্টর যথেষ্ট ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স বিশিষ্ট এক ধরনের ইন্ডাকটিভ কয়েল। শর্ট সার্কিট অবস্থায় কারেন্টের পরিমাণকে সীমিত রেখে ফল্ট কারেন্টের বিপদমাত্রা নিরাপদ সীমায় নিয়ে আসার জন্য এই রিয়াক্টর লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়।

৩৭। লোড শেডিং

যখন চাহিদার তুলনায় উৎপাদিত বিদ্যুৎ এর পরিমান কম হয়, তখন কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়, যাতে ওভার লোডে পুরো সিস্টেম বন্ধ হয়ে না যায়। এ ব্যবস্থাকে লোড শেডিং বলে।

৩৮। লোড শেয়ারিং
একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর অর্পিত সকল লোড বিভিন্ন প্লান্টের সকল জেনারেটরের মধ্যে যুক্তিযুক্ত ভাবে বন্টন করাকে লোড শেয়ারিং বলে।

৩৯। ‘ j ‘ operator কাকে বলে?
একটি operator যার মান √-1 কোন ভেক্টরের সহিত মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসাবে ব্যবহৃত হয়ে উক্ত ভেক্টর এর ৯০০ বামাবর্তে ঘূর্ণন নির্দেশ টাকা ‘ j ‘ operator বলে।

৪০। ওহমের সূত্র
ওহমের সুত্রঃ স্থির তাপমাত্রায় কোন বর্তনীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, তাহা ঐ বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সরাসরি সমানুপাতিক এবং রেজিস্টেন্সের সহিত উল্টানুপাতিক। অর্থাৎ I αV or I α1/V or I =V/R.

৪১। কারশফের সূত্র
কারশফের কারেন্ট সুত্র (KCL) কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট সমুহের বীজগাণিতিক যোগফল শুন্য অথবা কোন বিন্দুতে আগত কারেন্ট = নির্গত কারেন্ট।
কারশফের ভোল্টেজ সুত্র (KVL) কোন বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ই.এম.এফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শুন্য।

৪২। ফ্যারাডের সূত্র
প্রথম সুত্রঃ একটি তার বা কয়েলে ই. এম. এফ আবিষ্ট হয় তখন, যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বল রেখার পরিবর্তন ঘটে।
দ্বিতীয় সুত্রঃ আবেশিত বিদ্যুচ্চালক বল এর পরিমান চৌম্বক বল রেখার পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক।
উপরোক্ত সূত্র দুটি একত্রে এভাবে লেখা যায়ঃ একটি পরিবাহী এবং একটি চৌম্বক ক্ষেত্রে আপেক্ষিক গতি যখন এরুপভাবে বিদ্যমান থাকে যে, পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রটিকে কর্তন করে, তখন পরিবাহিতে আবেশিত একটি বিদ্যুচ্চালক বল সংঘটিত কর্তনের হারের সাথে সমানুপাতিক।

৪৩। লেনজের সূত্র লিখ।
আবেশিত বিদ্যুচ্চালক বলের কারনে পরিবাহী তারে প্রবাহিত আবেশিত কারেন্ট পরিবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যা দারা আবেশিত কারেন্টের উৎপত্তি, উহাকেই (অর্থাৎ পরিবর্তনশীল ফ্লাক্স) এ (সৃষ্ট চৌম্বক ক্ষেত্র) বাধা প্রদান করে । যেখানে পরিবাহী স্থির এবং চৌম্বক ক্ষেত্র গতিতে থাকে সেখানে লেনজের সূত্র ব্যবহার হয়।

৪৪। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি?
দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চৌম্বক বলরেখার অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা পরিবাহিতে প্রবাহিত আবেশিত কারেন্টের অভিমুখ নির্দেশ করেবে। ইহাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। যেখানে চৌম্বক ক্ষেত্র স্থির এবং পরিবাহী গতিতে থাকে, সেখানে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ব্যবহার করা হয়।

৪৫। মিউচুয়াল ফ্লাক্স কাকে বলে?
পাশাপাশি অবস্থিত দুটি কয়েলের একটিতে কারেন্ট প্রবাহের ফলে সৃষ্ট ফ্লাক্সের যে অংশবিশেষ অন্যটিতে সংশ্লিষ্ট হয়, তাকে মিউচুয়াল ফ্লাক্স বলে।

৪৬। এডি কারেন্ট
যখন একটি বৈদ্যুতিক চুম্বকের কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবর্তিত হতে থাকে, তখন চৌম্বক ক্ষেত্রও পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনশীল ফ্লাক্স কয়েলের তারকে কর্তন করে, ফলে কয়েলে একটি ভোল্টেজের সৃষ্টি হয়। একই সময়ে এই ফ্লাক্স লৌহ দণ্ডকেও কর্তন করে। ফলে এই লৌহ দণ্ডেও ভোল্টেজের সৃষ্টি হয়। এই ভোল্টেজের কারনে লৌহ দণ্ডে একটি কারেন্ট আবর্তিত হতে থাকে, এই আবর্তিত কারেন্টকেই এডি কারেন্ট বলে।

৪৭। স্যাগ
দুইটি পোল বা টাওয়ারের মধ্যে কন্ডাকটর লাগানো হলে কন্ডাকটরটি কিছুটা ঝুলে পড়ে। পোল বা টাওয়ার দুইটির যে বিন্দুতে কন্ডাকটর লাগানো হয়েছে সেই বিন্দু দুইটির সংযোগকারি কাল্পনিক রেখা হতে কন্ডাকটরটির সর্বোচ্চ ঝুলকে স্যাগ (SAG) বা ঝুল বলে।

৪৮। তার ও ক্যাবল
তার খোলা বা হালকা ইন্সুলেশন যুক্ত হয় এবং সলিড বা স্ট্রান্ডেড হয়, কিন্তু ক্যাবল সব সময় ইন্সুলেটেড ও স্ট্রান্ডেড হয়।

৪৯। A.C.S.R ক্যাবল
একে Steel cored aluminium-ও বলে। উচ্চ ভোল্টেজ পরিবহন করার জন্য অ্যালুমিনিয়াম কন্ডাকটরের কেন্দ্রে প্রলেপ যুক্ত ষ্টীল কোর ব্যবহার করে A.C.S.R তার তৈরি করা হয়। এতে অ্যালুমিনিয়াম তারের টান সহন ক্ষমতা বৃদ্ধি পায়।

৫০। লাইটিং এরেস্টার
লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিকস সাংকেতিক বর্নের পূর্নরূপঃA= অ্যাম্পিয়ার।C= ক্যাপাসিট্যান্স।f= ফ্রিকোয়েন্সি।G= কন্ডাক্ট্যান্...
25/10/2018

ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিকস সাংকেতিক বর্নের পূর্নরূপঃ
A= অ্যাম্পিয়ার।
C= ক্যাপাসিট্যান্স।
f= ফ্রিকোয়েন্সি।
G= কন্ডাক্ট্যান্স।
L= সেল্ফ ইন্ডাক্ট্যান্স।
M= মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স।
R= রেজিস্ট্যান্স।
S= রিল্যাক্ট্যান্স।
s= স্লিপ।
T= টর্ক, টাইম পিরিয়ড, টেম্পারেচার।
t= টাইম।
X= রিয়াক্ট্যান্স।
Y= এডমিট্যান্স।
Z= ইম্পিড্যান্স।
XL= ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স।
XC= ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স।
AC= অল্টারনেটিং কারেন্ট।
Ah= অ্যাম্পিয়ার আওয়ার
DC= ডাইরেক্ট কারেন্ট।
e.m.f= ইলেক্ট্রোমোটিভ ফোর্স।
H= হেনরী।
Hz= হার্জ।
KHz= কিলো হার্জ।
MHz= মেগা হার্জ।
h.p= হর্স পাওয়ার।
kw= কিলোওয়াট আওয়ার।
KVA= কিলোভোল্ট অ্যাম্পিয়ার।
Lm= লুমেন।
μF=মাইক্রো ফ্যারাড।
μA= মাইক্রো অ্যাম্পিয়ার।
W= ওয়াট।
kw= কিলোওয়াট।
MW= মেগা ওয়াট।
mvar= মেগা ভার।
KΩ= কিলো ওহমস।
MΩ= মেগা ওহমস।
m.m.f= ম্যাগনেটোমোটিভ ফোর্স।
p.d= পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল ড্রপ।
p.f= পাওয়ার ফ্যাক্টর।
R.P.M= রিভিউলেশন পার মিনিট।
V= ভোল্ট।
VA= ভোল্ট অ্যাম্পিয়ার।
VAR=রিয়াক্টিভ ভোল্ট।
Wb= ওয়েবার।
wh= ওয়াট আওয়ার।
ckt.= সার্কিট।
S.P= সিংগেল পোল।
S.P.D.T= সিংগেল পোল ডাবল থ্রো।
F.D.B= ফিউজ ডিস্ট্রিবিউশন বোর্ড।
D.P= ডাবল পোল।
TR= ট্রানজিস্টার।
IC= ইন্ট্রিগ্রেটিং সার্কিট।
S.B= সুইচ বোর্ড।
KCL= কারশফ কারেন্ট ল।
KVL= কারশফ ভোল্টেজ ল।
mA= মিলি অ্যাম্পিয়ার।
mV= মিলি ভোল্ট।
kvar= কিলোভার।

02/10/2018

যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছেন তাদের সকলেরই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অনেক গুরুত্বপূর্ণ। সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে SUNTECH ENGINEERING
1.Marine Technology
2. Shipbuilding Technology
3. Electrical Technology
4. Computer Technology
5. Electronics Technology
6. Civil Technology
7. mechanical Technology ছাত্র/ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং-এর ব্যবস্থা করেছে। যেখানে আপনি পাবেন যুগোপযুগী ও প্রফেশনাল কাজ শেখার নিশ্চয়তা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01925397397,01630719967

19/04/2018

আজকের আলোচনার বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আপনি কি করবেন?????

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে যা করণীয় (চাকুরি VS ছাত্রত্ব VS উদোক্তা)

অনেকে ভাবেন ডিপ্লোমা তো শেষ করেছি এবার কি করব। বিএসসি তে পড়ব, নাকি জব করব, নাকি নিজের কিছু শুরু করব। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনি এর যেকোন একটা নিয়ে পড়ে থাকেন তো জীবনে অনেকগুলো ধাক্কা খেতে চলেছেন।
কারণ, প্রথমত এটা বাংলাদেশ, আর দ্বিতীয়ত আমরা প্রায় সবাই মিডিল ক্লাস পরিবারের।

ফ্যাক্ট-১ঃ ধরুন আপনি বিএসসি করছেন, আপনার পরিবার থেকে আপনার পেছনে আরো অনেকগুলো অর্থ খরচ হতে চলেছে। জীবনে সফল হতে গেলে, কষ্ট করতেই হবে। আর যারা অর্থ খরচ করে উপার্জনের কথা চিন্তা না করে, তারা পরে বাস্তবতার চাকায় পিষ্ট হয়ে যায়। বাবা-মা কখনো বলবেনা তাদের টাকা দিতে কষ্ট হচ্ছে, কিন্তু আসলেই কষ্ট হয়, আপনার বয়স বাড়ার সাথে সাথে এটাও বোঝা উচিত। বিএসসি শেষে সেই কম বেতনই পাবেন, চাকুরী ক্ষেত্রে বর্তমানে যোগ্যতার পর দক্ষতা না থাকলে লাভ নাই। কোম্পানি তো আর আপনার ডিগ্রী ধুয়ে পানি খাবে না।

ফ্যাক্ট-২ঃ ধরুন, আপনি চাকুরি করছেন। সংসার চালাতে ব্যস্ত। বাবা মাকে ভালোবাসেন। বাসায় প্রতি মাসে টাকা পাঠান। বাবা-মা খুশি, বয়স বাড়ছে, বিয়ে করার ইচ্ছে—জব নিয়েই থাকবেন। ভুল করছেন। এখন এনার্জি আছে, পড়াশুনা করে যান। ওয়ার্ল্ড স্যাটাসে এখন স্নাতক মানে অর্নাস ছাড়া কোথাও দাম পাবেন না। চাকুরি ক্ষেত্রে একসময় আটকে যাবেন, প্রোমশান হবে না। তখন এনার্জী থাকবে না, থাকবে শুধু আফসোস।

ফ্যাক্ট-৩ঃ এবার ধরুন, আপনি পরিবার থেকে কিছু টাকা নিয়ে নিজের কিছু শুরু করেছেন, ভাল চলছে সব। কিন্তু একটা সময় নিজের ব্যবসা বা অফিসের পরিধিটা বাড়ছে না। কারণ, শুধুই আপনি। আপনার কর্মচারী চালানোর কি কোন জ্ঞান আছে? উত্তরটা সহজ, নেই। কেননা আপনি জব জীবনে করেন নি। কর্মচারীদের বস’রা কিভাবে সামাল দেন- তা তো দেখেন নি। আপনার বড় কিছু করার জ্ঞান আছে? আপনেও জানেন নাই? কারণ, আপনার শিক্ষা-যোগ্যতার লেভেলটা ঐ ডিপ্লোমা পর্যন্তই।

তাহলে করণীয়,

১. যদি আপনি ডিপ্লোমাতে ভালমত কাজ শিখে থাকেন, তাহলে ইন্টার্নির পরে বা ডিপ্লোমার পর থেকে কাজে লেগে যান অর্থাৎ ছোট হোক বা বড়, আপনার সাব্জেক্ট ও পছন্দসই জব করুন। আর যদি ডিপ্লোমাতে কাজ না শিখে থাকেন তবে কিছু টাকা খরচ করে আপনার সাব্জেক্ট রিলেটেড কোর্স বা কাজ শিখে ফেলুন। কাজ না পাড়লে সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। এর পর জব এর জন্য ট্রাই করুন।
সরকারীঃ আপনি সরকারী চাকুরিগুলোতে এপ্লাই করুন। ইন্টারনেট থেকে সার্কুলারগুলো নামিয়ে, বিএসসি করার সুবিধা বিবেচনা করে জব এ এপ্লাই করবেন, বাসায় জব সলিউশানের বই বা কোচিং করে নিজেকে প্রস্তুত রাখবে। স্থাইয়ী হোক বা অস্থায়ো সব ধরনের পোস্টেই এপ্লাই করবেন। মনে রাখবেন, সরকারী চাকুরি সোনার হরিণ, অস্থায়ী হলে পড়ে স্থায়ী করার সুযোগ বা সরকারী অন্য কোন অফিসে জয়েন করার ক্ষেত্রে পাবেন অগ্রাধিকার।
আর একটা কথা পারলে নন-ক্যাডার বিসিএস ও শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দিয়ে দেবেন। সরকারী চাকুরি আপনার জন্য তাহলে সহজ হবে।
বেসরকারীঃ ইন্টারনেট থেকে হোক বা ভাই-ব্রাদার-আত্বীয়-স্বজন সবাইকে আপনার জবের জন্য রিকুয়েস্ট করবেন। সবাইকে প্রয়োজনে নিয়মিত কল করবেন। বড় বা ছোট নামকরা কোম্পানিগুলোতে নিয়মিত খোজ নেবেন, আর জবে এপ্লাই করবেন। কাজের প্যারা গুলো মানিয়ে নিন, বসকে কাজ বুঝিয়ে দিয়ে বসের চোখে সেরা হইয়ে উঠুন আর পড়াশুনার ক্ষেত্রে যেন বস ছাড় দেয় সেদিকে নজর দেবেন।

২. এবার চাকুরির পাশাপাশি পড়াশুনাটা শুরু করুন, বিএসসি তে ইভিনিং শিফটে ভর্তি হন। কষ্ট করতে শিখুন জীবনে কখনো ঠেকবেন না। স্যারদের সঙ্গে ও ক্লাস টপারদের সঙ্গে খাতির রাখুন, পড়াশুনার প্যারা হালকা হবে। কোন মতে ৩.০০ সিজিপিএ রাখুন। ব্যাস আপনাকে আর ধরে কে। পরীক্ষার সময় রুটিন প্রিন্ট করে অফিসের বসের হাতে দিবেন আর ছুটি নিয়ে নিবেন।

৩. এরপর বসে থাকবেন না, মানুষের জীবনের সব সময়টা সমান যায় না, ব্যাকাপ প্লান রাখুন। জব করছেন, টাকা আসছে। সেই টাকা থেকে ভার্সিটিতে দিচ্ছেন, আর একটু টাকা বাচান। না হয় কম দামি বাসায় থাকলেন, হাতখরচটা কমিয়ে দিলেন। জমানো টাকা দিয়ে বিএসসি শেষে বা বিএসসির ফাকে ব্যবসাঁ করুন বা নিজের কোম্পানির স্বপ্ন গুলোর পেছনে খরচ করুন।

ফলাফলঃ বিএসসি করেছেন, ডিগ্রী আছে। চাকুরি করেছেন টাকা আছে। ব্যবসা বা নিজের কোম্পানি করেছেন পায়ের নিচের মাটিটা শক্ত আছে। চাকুরি ক্ষেত্রে পাবেন প্রোমোশান, নিজের কোম্পানির বা স্বপ্নকে করতে পারবেন বড়। বিএসসির-চাকুরির সাড়ে তিন বছর পর আপনার কাছে সব থাকবে, এর ফল সারা জীবন পাবেন।

সতর্কবার্তাঃ
১. ভুলেও কোন চাকুরি পাবার পর, এক দুই মাস পর চাকুরি ছেড়ে দেবেন না। এক্কেবারে পস্তাবেন, সর্ব নিন্ম ৬ মাস তো জব করবেনই, ১ বছর জব করতে পারলে ভাল। অভিজ্ঞতার দামটা পাবেন।
২. পড়াশুনাও থামিয়ে দেবেন না, তাহলে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মাড়বেন। যোগ্যতাহীনতা আপনাকে একসময় কষ্ট দেবে।
৩. একই ভাবে ব্যাকাপ প্লান হিসেবে ব্যবসা বা নিজের কোম্পানী না করলে, চাকুরি ক্ষেত্রে অনাকাঙ্খিত ধাক্কা সামলাতে পারবেন না।

শেষ কথাঃ
” Short term pleasure, create long term pain and
Short term pain, create long term pleasure”

এখন সুখে আছেন, এটা সাময়িক, এরপর সারাজীবন কষ্ট পেতে হবে। আর এই তিনটা-চারটা বছর কষ্ট করবেন, সারজীবন সুখে থাকবেন।

04/01/2018

যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছেন তাদের সকলেরই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অনেক গুরুত্বপূর্ণ। সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে SUNTECH ENGINEERING
1.Marine Technology
2. Shipbuilding Technology
3. Electrical Technology
4. Computer Technology
5. Electronics Technology
6. Civil Technology ছাত্র/ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং-এর ব্যবস্থা করেছে। যেখানে আপনি পাবেন যুগোপযুগী ও প্রফেশনাল কাজ শেখার নিশ্চয়তা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01925397397,01630719967

25/11/2017

Company

15/11/2017

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SunTech Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SunTech Engineering:

Share