Expect Design & Construction-EDC

Expect Design & Construction-EDC ⤵️OUR SERVICE:

👷Building Design
👷‍♂️Construction
👷‍♂️Consultancy
👷Supervision

☎️ +8801673160024 (WhatsApp&imo)
📞 +8801558712580

বাড়ি তৈরির আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ বাড়ি নির্মাণের জন্য প্রতিটি বিষয়ই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার বল...
02/08/2026

বাড়ি তৈরির আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ

বাড়ি নির্মাণের জন্য প্রতিটি বিষয়ই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। বাড়ি নির্মাণের আগে সবচেয়ে বেশি করে ভাবতে হয় এর অবকাঠামোগত দিক নিয়ে। তারপর ও কিছু বিশেষ বিশেষ দিক খুবিই সংক্ষেপে তুলে ধরতে চেষ্টা করব।

১) স্থান নির্বাচন
বাড়ি তৈরি করার আগে আপনার জমিটি ভালো করে মেপে নিন, যাতে জমি নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। বাড়ি নির্মাণের জন্য এমন জমি নির্বাচন করুন যাতে বৃষ্টির পানি এবং বন্যার পানি বাড়িতে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে মাটি কেটে বাড়ি উঁচু করে নিতে পারেন।
যদি বাড়ির জমিটিতে অতীতে পুকুর বা কোনো গর্ত থেকে থাকে, তাহলে সেটি ভালো করে মাটি ভরাট করে কিছুদিন রেখে দিন, তারপর বাড়ি নির্মাণ করুন। অনেক সময় মাটি ভরাটের সাথে সাথে বাড়ি করলে মাটি ডেবে যেতে পারে, যা ভবনের ক্ষতি করতে পারে। সুতরাং, এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

২) বাজেট নির্ধারণ
অনেক সময় আমরা বাড়ির বাজেট নির্ধারণ না করে বাড়ি তৈরির কাজে লেগে যাই। এর ফলে দেখা যায় বাড়ি সম্পূর্ণ করার আগেই বাজেটে ঘাটতি পড়ে এবং বাড়িটি অসমাপ্ত থাকে। সুতরাং, বাড়ি তৈরির আগে একজন ইঞ্জিনিয়ার দ্বারা সঠিকভাবে বাজেট তৈরি করে নেওয়া উচিত। এটি আপনাকে খরচের পরিকল্পনা করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আর্থিক চাপ থেকে রক্ষা করবে।

৩) সয়েল টেস্ট
বাড়ি তৈরি করার আগে সয়েল টেস্ট করে নিতে হবে। সয়েল টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে শুধুমাত্র ফুটিং করলেই হবে, নাকি পাইলিং করতে হবে। সাধারণত, এক বা দুই তলার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সয়েল টেস্ট না করলেও চলে। কিন্তু হাই রাইজ বিল্ডিং-এর ক্ষেত্রে অবশ্যই সয়েল টেস্ট করে নিতে হবে।
তবে মাটি পরীক্ষার পূর্বে অবশ্যই আপনার সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে নিন। কারণ, ভবনের উচ্চতার সাথে কত গভীরতায় বোরিং করতে হবে, তা তারা আপনাকে সঠিকভাবে নির্দেশনা দেবেন।

৪) বাড়ির ডিজাইন
বাড়ির ডিজাইন ও স্থাপত্যের ক্ষেত্রে আপনার চাহিদা এবং স্বপ্নের বাড়িটি কেমন হবে, তা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। বাড়িটিতে কয়টি রুম থাকবে, বাড়িতে কী কী সুবিধা থাকবে এবং বাড়িটি দেখতে কেমন হবে সবকিছুই ডিজাইনে উল্লেখ করতে হবে।
বাড়ি তৈরির আগে 3D মডেলিংয়ের মাধ্যমে দেখে নিতে পারেন, বাড়িটি তৈরি করার পর দেখতে কেমন হবে। এটি আপনাকে বাস্তবে কেমন হবে তার একটি স্পষ্ট ধারণা দেবে এবং প্রয়োজন হলে ডিজাইনে পরিবর্তন আনতে সাহায্য করবে।

৫) নির্মাণ সামগ্রী
বাড়ি তৈরির ক্ষেত্রে সবসময়ই ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার চেষ্টা করবেন। এতে বাড়ির স্থায়িত্ব এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেকেই বাড়ি তৈরির আগে নির্মাণ সামগ্রী একসাথে কিনে ফেলেন। এই কাজটি কখনো করবেন না। কারণ, রড যদি বেশিদিন বাইরে পড়ে থাকে তাহলে রডে মরিচা পড়তে শুরু করে, এবং সিমেন্ট যদি অনেক দিন থাকে তাহলে সিমেন্টের টেম্পার দিন দিন কমে যেতে থাকে। একই সাথে যদি অনেকগুলো ইট একসাথে কিনে রেখে দেন, তাহলে দেখা যায় ইটের ধীরে ধীরে শ্যাওলা পড়তে থাকে। আর যদি বালি কিনেন, তাহলে দেখা যায় বালিতে ময়লা পড়তে থাকে এবং বালি নষ্ট হতে থাকে। সুতরাং, যখন যতটুকু প্রয়োজন, ততটুকু নির্মাণ সামগ্রী কিনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

৬) ইট
ইট কেনার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করবেন, তা হলো ইটের সাইজ ঠিক আছে কিনা। একটি ইটের ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ৯.৫” x ৪.৫” x ২.৭৫”। ইটের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যার মাধ্যমে চেক করা যায় ইট ভালো কিনা। তবে ইটের ভাটাই তাৎক্ষণিক পরীক্ষার জন্য সাধারণ কিছু টিপস আছে, সেগুলো অবলম্বন করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে টি টেস্ট পরীক্ষা। ইংরেজি অক্ষর “টি” এর মতো করে দুটি ইট চার থেকে পাঁচ ফুট উপর থেকে মাটিতে ছেড়ে দিন। যদি ইটগুলো ভেঙ্গে যায়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো নয়; আর যদি না ভেঙ্গে, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। দুটি ইটকে পরস্পর একটি সাথে আরেকটিকে আঘাত করলে, যদি টনটন শব্দ করে, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। ইট গাথনির পূর্বে কমপক্ষে ১২ থেকে ২৪ ঘণ্টা হাউসে ভিজিয়ে রাখুন। এতে করে দেয়ালে লোনা পড়ার সম্ভাবনা কমে যায়।

৭) বালি
বালি কেনার ক্ষেত্রে সব সময় পরিষ্কার এবং স্বচ্ছ বালি কেনার চেষ্টা করবেন। গাথনির ক্ষেত্রে এবং ঢালাইয়ের জন্য সব সময় মোটা বালি ব্যবহার করবেন, আর প্লাস্টারের ক্ষেত্রে চিকন বালি ব্যবহার করতে পারেন। প্লাস্টার করার পূর্বে অবশ্যই বালি চেলে এবং যদি সম্ভব হয়, তাহলে বালি পানি দিয়ে ধুয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো। এতে করে দেয়ালে নোনা পড়ার সম্ভাবনা কম থাকে।

৮) দক্ষ মিস্ত্রি
বাড়ি তৈরি করার ক্ষেত্রে একজন দক্ষ মিস্ত্রি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যদি মিস্ত্রি ভালো না হন, তবে আপনি নির্মাণ সামগ্রী যত ভালোই কিনেন না কেন, আপনার বিল্ডিংয়ের গুণগত মানের কোনো উপকার হবে না।
সর্বোত্তম হলো, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাঝে মাঝে সাইট পরিদর্শন করানো। এতে করে মিস্ত্রি যদি কোনো জায়গায় ভুল করেন, তাহলে ইঞ্জিনিয়ার তা দ্রুত ধরতে পারেন। বিশেষ করে হাইরাইজ বিল্ডিং-এর ক্ষেত্রে সাইটে সবসময় একজন সাইট ইঞ্জিনিয়ার রাখা অত্যন্ত জরুরি।

৯) কিউরিং
যদি আপনি পাকা বাড়ি তৈরি করেন, তাহলে বাড়ির জন্য কিউরিংটি খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় কিউরিংকে বিল্ডিংয়ের প্রাণ বলা যেতে পারে। দিনে অন্ততপক্ষে দুইবার কিউরিং করতে হবে। ছাদ ঢালাইয়ের পর ছাদের চারপাশে বাদ দিয়ে ১৫-২০ দিন ছাদে পানি ধরে রাখতে হবে। কলাম ঢালাইয়ের ক্ষেত্রে কলামকে চট দিয়ে ভালো করে মুড়িয়ে চটি সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এতে করে কংক্রিট তার সম্পূর্ণ শক্তি পাবে এবং বিল্ডিংয়ের আয়ু বৃদ্ধি পাবে।

উপসংহার

বাড়ি তৈরির আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা আমরা উপরে আলোচনা করেছি । সর্বোপরি একটি কথা বলতে চাই, একটি সুন্দর বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেমন একটি আকর্ষণীয় ডিজাইন প্রয়োজন, তেমনি দক্ষ মিস্ত্রি এবং মানসম্পন্ন মালামালও প্রয়োজন। এই সকল কিছুর সমন্বয়ে একটি সুন্দর পরিকল্পিত বাড়ি গড়ে উঠতে পারে।
যদি কেউ বাড়ির ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অভিজ্ঞতা থেকে আমরা কম খরচে আপনার ইচ্ছা পূরণ করতে বদ্ধপরিকর।

02/08/2026
বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত! →১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনী...
01/08/2026

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত!

→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট
লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব
আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি. বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

23/07/2026

বাড়ি নির্মাণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা

22/07/2026

মাত্র- ২,৫০০/- টাকায় ডুপ্লেক্স বাড়ি!

যারা অল্প বাজেটে ডুপ্লেক্স বাড়ি বানাতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য।

আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায়:
Expect Design & Construction-EDC
বাসা নং:৫১৯/এ (৫ম তলা), রোড নং:০১,
ধানমন্ডি, ঢাক-১২০৫, বাংলাদেশ।

🦺আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন:
📱 +8801558-712580, 01673-160024 (Phone/What'sapp)
☎️+88029 611578
📧[email protected]

#প্রজেক্টঃ #প্রবাসি #নির্মান #ডিজাইন #বাড়িরডিজাইন

বাংলাদেশে বাড়ি নির্মাণের আদর্শ সময় হলো শীতকাল (নভেম্বর থেকে ফেব্রুয়ারি)। এই সময়ে বৃষ্টিপাত কম থাকে, আবহাওয়া শুষ্ক থ...
22/07/2026

বাংলাদেশে বাড়ি নির্মাণের আদর্শ সময় হলো শীতকাল (নভেম্বর থেকে ফেব্রুয়ারি)। এই সময়ে বৃষ্টিপাত কম থাকে, আবহাওয়া শুষ্ক থাকে এবং নির্মাণ সামগ্রী (যেমন: ইট, সিমেন্ট) সহজে শুকায়। এছাড়া গ্রীষ্মের প্রচণ্ড রোদ ও বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশ এড়ানো সম্ভব হয়।

বাড়ি তৈরির জন্য ঋতুভিত্তিক পরিকল্পনা ও সুবিধাগুলো নিচে দেওয়া হলো:

শীতকাল (নভেম্বর – ফেব্রুয়ারি): নির্মাণ কাজ শুরু করার জন্য সেরা সময়। ছাদ ঢালাই, গাঁথনি ও প্লাস্টারের কাজ দ্রুত ও নিখুঁত হয়।

গ্রীষ্মকাল (মার্চ – মে): দিনের আলো বেশি পাওয়া যায় এবং দ্রুত কাজ করা সম্ভব। তবে অতিরিক্ত গরমে সিমেন্টের আর্দ্রতা ধরে রাখতে কিউরিং বা পানি দেওয়ার কাজ খুব সতর্কতার সাথে করতে হয়।

বর্ষাকাল (জুন – অক্টোবর): মাটির গভীরের কাজ (যেমন: মাটি খোঁজা বা পাইলিন) এবং ছাদ ঢালাইয়ের কাজ ব্যাহত হতে পারে।

পরামর্শ: যারা এই সিজনে বাড়ি নির্মাণ করতে চান তারা যত দ্রুত সম্ভব বাড়ির ড্রয়িং কমপ্লিট করে রাখুন। আপনার বাড়ির ডিজাইন ড্রইং এবং নির্মাণ সম্পর্কিত যেকোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

+8801558712580 WhatsApp/imo
++8801673160024 WhatsApp

বাড়ি নির্মাণ করলে এমন ভাবে ডিজাইন করুন যা দেখে মানুষ শুধু তাকিয়ে থাকবে। এমন চোখ ধাঁধানো বাড়ির ডিজাইন পেতে যোগাযোগ  করুন ...
17/07/2026

বাড়ি নির্মাণ করলে এমন ভাবে ডিজাইন করুন যা দেখে মানুষ শুধু তাকিয়ে থাকবে।

এমন চোখ ধাঁধানো বাড়ির ডিজাইন পেতে যোগাযোগ করুন আমদের অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্টাকচারাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে।

যারা বাড়ি নির্মান করবেন তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ! ভালো ইট চেনার উপায়:=====================যারা বাড়ি নির্মান ...
17/07/2026

যারা বাড়ি নির্মান করবেন তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ!

ভালো ইট চেনার উপায়:
=====================
যারা বাড়ি নির্মান করার চিন্তা করেন তারা প্রথমেই ভাবেন ইট নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে ইট সম্পর্কে আপনাদের তেমন কোন আইডিইয়া থাকে না। ইট কেনার আগে অবশ্যই আপনাকে ইট সম্পর্কে খুবই ভালো ভাবে জেনে নিতে হবে। তাই আসুন ইট সম্পর্কে বিস্তারিত জানি-
1) একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।
2) একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো।
3) দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
4) একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।
5) একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
6) ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।
7) ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।
😎 ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x ২.৭৫")
9) ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।
10) ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না।
ইটের বিবরণ :
=============
আমাদের দেশে সাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" সাইজের ইট, যা মিলি মিটারে ( 238 x 114 x 70 ) বাংলা ইট ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী। মসলা সহ ১০" x ৫" x ৩" ( 250 x 125 x 76 )
ইটের প্রকারঃ
------------------------
ইট পাঁচ প্রকার...
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামা ইট।
৫। পিকেট ইট।
ইটের কাজের পরিমাণ বাহির করার একক পদ্ধতিঃ
------------------------------------------------------------------
প্রতি ১০০ sft জায়গায় ইটের ৫" গাঁথুনিতে ইট লাগে = ৫০০ টি।
প্রতি ১০০ cft ইটের ১০" গাঁথুনিতে ইট লাগে = ১১৫০ টি।
প্রতি ১০০ sft জায়গাতে হেরিং বোন বন্ড করতে ইট লাগে = ৫০০ টি।
প্রতি ১০০ sft জায়গাতে সলিং করতে ইট লাগে = ৩০০ টি।
------------------------
🏠 আপনাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
জনসচেতনতায়:- Expect Design & Construction-EDC

বিল্ডিং এর ডিজাইন ও খুঁটিনাটি বিষয়গুলি সম্বন্দে নতুন নতুন তথ্য পেতে আমাদের মূল পেইজে লাইক দিয়ে নিয়মিত সাথেই থাকুন।।
----------------------------------------------------------------------

★পোস্টটি শেয়ার করে রেখে দেন যেকোন সময় কাজে আসবে।।

ল্যাপিং জোন (Lapping Zone): ভবন নির্মাণে ছোট একটি ভুল, বড় দুর্ঘটনার কারণ হতে পারে!রডের ল্যাপিং (Lap Splice) একটি সাধারণ...
17/07/2026

ল্যাপিং জোন (Lapping Zone):
ভবন নির্মাণে ছোট একটি ভুল, বড় দুর্ঘটনার কারণ হতে পারে!

রডের ল্যাপিং (Lap Splice) একটি সাধারণ নির্মাণকাজ মনে হলেও, এটি একটি ভবনের শক্তি, স্থায়িত্ব ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। অনেক সময় দেখা যায়, কাজ সহজ করার জন্য একই স্থানে সব রডের ল্যাপ দেওয়া হয়। কিন্তু এই ছোট ভুলটিই ভবিষ্যতে ভবনের দুর্বলতা, অতিরিক্ত ফাটল এমনকি কাঠামোগত ব্যর্থতার কারণ হতে পারে।
🔍 ল্যাপিং কী?
যখন একটি রডের দৈর্ঘ্য পর্যাপ্ত হয় না, তখন আরেকটি রডের সাথে নির্দিষ্ট দৈর্ঘ্য ও নিয়ম অনুসরণ করে ওভারল্যাপ করে সংযুক্ত করা হয়। এই সংযোগকেই ল্যাপিং বলা হয়।
এর মূল উদ্দেশ্য হলো এক রড থেকে অন্য রডে নিরাপদভাবে লোড (Load) স্থানান্তর করা।
---
❌ যে ভুলটি সবচেয়ে বেশি দেখা যায়
অনেক সাইটে সব রডের ল্যাপ একই লেভেলে দেওয়া হয়।
এর ফলে—
একই স্থানে দুর্বল অংশ (Weak Plane) তৈরি হয়।
লোডের চাপ একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত হয়।
ফাটল (Crack) দেখা দিতে পারে।
ভূমিকম্প বা অতিরিক্ত লোডে ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।
কাঠামোর স্থায়িত্ব কমে যায়।
---
✅ সঠিক নিয়ম: Staggered Lapping
সব রডের ল্যাপ এক জায়গায় না দিয়ে বিভিন্ন স্থানে (Staggered) দিতে হবে।
এর সুবিধা— ✔ লোড সমানভাবে বণ্টিত হয়।
✔ কাঠামোর শক্তি বৃদ্ধি পায়।
✔ দুর্বল অংশ তৈরি হয় না।
✔ ফাটল ও ব্যর্থতার ঝুঁকি কমে।
✔ ভবনের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত হয়।
---
📍 কোথায় ল্যাপিং করা উচিত নয়?
উচ্চ স্ট্রেস (High Stress) অঞ্চলে কখনোই ল্যাপিং দেওয়া উচিত নয়।
যেমন— ❌ বিমের মাঝখানে (Mid-span)
❌ কলামের মাঝামাঝি অংশে (Mid-height)
---
✅ কোথায় ল্যাপিং করা নিরাপদ?
✔ বিমের সাপোর্টের কাছাকাছি
✔ কলামের নিচের অংশ বা কম স্ট্রেসযুক্ত স্থানে
✔ স্ট্রাকচারাল ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী নির্ধারিত স্থানে
---
📏 ল্যাপ দৈর্ঘ্য (Lap Length)
ল্যাপের দৈর্ঘ্য কখনোই অনুমান করে নির্ধারণ করা উচিত নয়।
এটি নির্ভর করে—
রডের ব্যাস (Diameter)
স্টিলের গ্রেড
কংক্রিটের গ্রেড
Bond Strength
Design Code
সব সময় BNBC, ACI 318, IS 456 অথবা প্রকল্পের ডিজাইন ড্রয়িং অনুসরণ করতে হবে।
---
🏗️ সাইটে যে বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করবেন
✅ Staggered ল্যাপিং করুন।
✅ পর্যাপ্ত Concrete Cover বজায় রাখুন।
✅ ল্যাপ জোনে ভালোভাবে ভাইব্রেশন ও কম্প্যাকশন করুন।

ধন্যবাদ।

ম্যাট ফাউন্ডেশন কি? এবং লক্ষ্যনীয় বিষয় সমূহঃ-------------------------------------------------ম্যাট ফাউন্ডেশনঃ-যখন বিল্ডি...
17/07/2026

ম্যাট ফাউন্ডেশন কি? এবং লক্ষ্যনীয় বিষয় সমূহঃ-
------------------------------------------------

ম্যাট ফাউন্ডেশনঃ-

যখন বিল্ডিং এর সবগুলো কলাম কে একটি মাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে ম্যাট বা র‍্যাফট ফাউন্ডেশন বলা হয়ে থাকে।
সাধারণত মাটির ভার বহন ক্ষমতা খুব কাছাকাছি না পাওয়া গেলে এবং সতন্ত্র ফুটিং ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং এরিয়ার সিংহভাগ জায়গা সতন্ত্র ফুটিং কর্তিক দখলের সম্ভাবনা থাকলে এ ফাউন্ডেশন ডিজাইন করা হয়।
কাজ চলাকালীন লক্ষ্যনীয়ঃ-

১। সর্ব প্রথম ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. ঢালাই করতে হবে।
২। ৭-১০ দিন কিউরিং করতে হবে।
৩। রডের ডাবল জালি/নেট ব্যাবহার করা হলে, মাটির উর্দ্ধমূখী চাপের দরুন, নিচের নেটে লং বার নিচে শর্ট বার উপরে, উপরের নেটে শর্ট বার নিচে লং বার উপরে।
৪। দুইটি নেট ব্যাবহার করলে নেট দুটিকে পরস্পর পৃথক করার জন্য এদের মাঝে রিইনফোর্সমেন্ট চেয়ার ব্যাবহার করতে হবে।
৫। ল্যাপিং এর ক্ষেত্রে ড্রয়িং অনুসরন করতে হবে।
৬। প্রত্যেক পার্শ্বে ক্লিয়ার কভার ৩'' অথবা ড্রয়িং ফলো করতে হবে।
৭। বারগুলোর ডায়া এবং স্পেসিং চেক দিতে হবে।
৮। পাইলের রড বের হয়ে থাকলে তা কেটে দিতে হবে অথবা বেইজমেন্ট রডের সাথে বেকে দিয়ে কাস্টিং করা যেতে পারে।
৯। R.C.C. Wall থাকলে ওয়াল এর রড গুলো এবং রডের মাটাম ড্রয়িং অনুযায়ী চেক করতে হবে। ওয়াল এ দুইটি লেয়ার এ রড ব্যাবহার করার জন্য সেপারেটর দিতে হবে। অবশ্যই ফেসবার ব্যাবহার করতে হবে।
১০। ফাউন্ডেশন এবং কংক্রিট ওয়ালের জয়েন্টের স্থান সতর্কতার সাথে ঢালাই করতে হবে, যাতে কোনভাবে ভবিষ্যতে পানি চুয়ানোর সম্ভাবনা না থাকে।
১১। ঢালাইয়ের রেশিও ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ড্রইং অনুযায়ী ফলো করতে হবে।
১২। কলামের সেন্টার লাইন যথাযথভাবে চেক করে নিতে হবে।
১৩। পুরুত্ব অনেক বেশি হলে কংক্রিট দুই লেয়ারে ঢালাই করতে হবে।
১৪। ২১-২৮ দিন পর্যন্ত কিউরিং করতে হবে।

বিল্ডিং নির্মাণ সম্পর্কিত যেকোন প্রকার সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঃ Expect Design & Construction-EDC

Address

Dhaka

Telephone

+8801558712580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expect Design & Construction-EDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expect Design & Construction-EDC:

Shortcuts

Share