25/09/2026
#ইচ্ছেরা_ডানা_মেলে
মে ২০২৬ এর মাঝামাঝিতে প্রথম বারের মত রং-তুলিতে আঁকিবুকি করার ইচ্ছে হল। 🎨🖌️
প্রথম ছবিটা দ্বিতীয়বারের আঁকা ছবি।(প্রথম চেষ্টা প্রদর্শনের অযোগ্য 🫣😂)তারপর তৃতীয়, তারপর চতুর্থ এভাবেই চলতে লাগল আমার চেষ্টা, চেষ্টা ইচ্ছে পূরণের। 🎨🖼
তুলি ঠিকঠাক ধরতে পারি না, রঙের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারি না, ব্লেন্ডিং তো আরও কঠিন! তুলির স্ট্রোক ঠিক হচ্ছে না, কোথায় কতটা রং দিতে হবে বুঝতে পারছি না। মাঝে মাঝে সত্যিই মনে হতো—হয়তো এটা আমার দ্বারা হবে না।
তারপর নিজেকেই বললাম—এতগুলো টাকা খরচ করে যখন আর্টের সামগ্রী সংগ্রহ করেছি, তাহলে চেষ্টা করেই দেখি না! রং যতক্ষণ আছে, চেষ্টা চালিয়ে যাই। 😊
নিজের ইচ্ছেশক্তি তো ছিলই; কিন্তু সেই ইচ্ছেটাকে ডানা মেলতে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়েছেন Taharat Art School -এর আপু। তাঁর উদার মানসিকতা, উৎসাহ আর সহযোগিতার জন্যই হয়তো আমার ছোট্ট ইচ্ছেটা আজ ধীরে ধীরে এগিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ! 🤍
আপুর প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব। 🌸
এখনও ভালো আঁকতে পারি—এ কথা একদমই বলব না, কত কত কিছু শেখার বাকি। তবে একটা জিনিস অর্জন করেছি—নিজের প্রতি বিশ্বাস।
এখন বিশ্বাস করি, ইনশাআল্লাহ! চেষ্টা অব্যাহত রাখলে একদিন পারব। হয়তো আজ নিখুঁত নয়, কিন্তু প্রতিটি ছবিই আমাকে আগের ছবির চেয়ে একটু একটু ভালো হতে শেখাচ্ছে।
আমার কাছে মনে হয়, যেকোনো কাজের ক্ষেত্রেই এই বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—
“আমি পারি কি না জানি না, কিন্তু চেষ্টা করে যাব—একদিন নিশ্চয়ই পারব, ইনশাআল্লাহ।” 🌿🎨
💙এই তো আমার রং-তুলির গল্প—
ইচ্ছে থেকে চেষ্টা, আর চেষ্টা থেকে নিজের ওপর বিশ্বাস।😇