01/10/2026
‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী উদ্বোধন
শিল্পী ড. মো. আজহারুল ইসলাম শেখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন।
১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, গবেষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উনার শিল্পকর্ম দেশে ও বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
. Chanchal