26/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল সদর, রামু, ঈদগাঁওসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোন ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে, সেই আহ্বান জানান তিনি।
মাননীয় সংসদ সদস্য মহোদয় আরও বলেন, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় একটি আধুনিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কক্সবাজার গড়াই তাঁর অঙ্গীকার।
পরিশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন।
সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।