Saleh Ahmed

Saleh Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saleh Ahmed, .

Permanently closed.
19/08/2026
জীবনের সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই একদিন চলে যাব,এই সত্যটা যত গভীরভাবে উপলব্ধি করা যায়, ততই অহংকার, হিংসা, প্রতিযোগি...
08/08/2026

জীবনের সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই একদিন চলে যাব,এই সত্যটা যত গভীরভাবে উপলব্ধি করা যায়, ততই অহংকার, হিংসা, প্রতিযোগিতা আর অকারণ দুঃশ্চিন্তাগুলো অর্থহীন মনে হতে শুরু করে।

আমরা সারাটা জীবন এমন অনেক কিছুর পেছনে ছুটি,যা শেষ পর্যন্ত তার সঙ্গে যায় না। পদ, পরিচয়, অর্থ, ক্ষমতা কিংবা মানুষের প্রশংসা সবকিছুই সময়ের কাছে ক্ষণস্থায়ী। অথচ একটি সুন্দর ব্যবহার, একটি আন্তরিক ভালোবাসা, একটি সৎ কাজ কিংবা কারও মুখে ফোটানো একটুখানি হাসি এসবই মানুষের প্রকৃত পরিচয় হয়ে থেকে যায়..।

আমরা প্রায়ই এমনভাবে জীবন যাপন করি, যেন হাতে অসীম সময় আছে,তাই ভালোবাসার কথাগুলো বলতে দেরি করি, ক্ষমা করতে দেরি করি, নিজের স্বপ্নকে আগামীকালের জন্য রেখে দিই। অথচ আগামীকাল কারও জন্য নিশ্চিত নয়,যে মুহূর্তটি এখন আমাদের হাতে আছে, সেটিই হয়তো সবচেয়ে মূল্যবান সম্পদ….!

জীবনের সৌন্দর্য দীর্ঘ সময় বেঁচে থাকার মধ্যে নয়!! বরং প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তোলার মধ্যে,আমাদের এমনভাবে বাঁচা উচিত, যেন চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদের জন্য নয়, আমাদের বিনয়ের জন্য স্মরণ করে। কারণ শেষ পর্যন্ত মানুষ তার রেখে যাওয়া বাড়ি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং তার স্পর্শ করা হৃদয়গুলোর মধ্যেই বেঁচে থাকে।

তাই অকারণ অহংকার নয়, অযথা প্রতিযোগিতা নয়, ঘৃণা নয়!নিজের বিবেককে পরিষ্কার রেখে, মানুষকে সম্মান দিয়ে ভালোবাসা ছড়িয়ে এমন একটি জীবন গড়ে তুলি যেখানে বিদায়ের দিন এলে কোনো অপূর্ণতার ভার নয়, বরং শান্ত এক তৃপ্তি হৃদয়কে ছুঁয়ে যায়।

মূল কথা হলো জীবন দীর্ঘ হওয়াটা বড় কথা নয়,বড় কথা হলো রব আমার উপর কতটা সন্তুষ্ট! জীবনটা কতটা অর্থপূর্ণ, কতটা মানবিক, আর কতটা সুন্দর করে বাঁচতে পেরেছি এটাই…।

Address


3500–3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saleh Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed contractor?

Share