25/06/2026
আমি বর্তমানে সাইক্লিক লোডিং (Cyclic Loading) নিয়ে কাজ করছি। এই কাজের মাধ্যমে খুব কাছ থেকে বুঝতে পারছি—সামান্য একটি Site Class পরিবর্তন (যেমন B থেকে C, C থেকে D) একটি ভবনের উপর কতটা বিশাল প্রভাব ফেলতে পারে। শুধু একটি Site Class পরিবর্তনের কারণেই Reinforcement-এর পরিমাণ, Ductile Detailing-এর প্রয়োজনীয়তা, এমনকি পুরো Structural Design-ই পরিবর্তিত হয়ে যেতে পারে।
ভূমিকম্পজনিত Cyclic Loading, Time Period এবং Seismic Zone-এর প্রভাব কতটা গভীর, তা যারা Structural Engineering নিয়ে কাজ করেন, তারাই প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারেন।