Orhan's Mom

Orhan's Mom আমরা নতুন স্বপ্নের পথে

11/06/2025

আলহামদুলিল্লাহ

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনা*কোন্ডা (এক ধরনের বড় সা*প) এর মতো হয়ে আছে। বাচ্চাকে অপা*রেশন করে...
29/03/2025

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনা*কোন্ডা (এক ধরনের বড় সা*প) এর মতো হয়ে আছে। বাচ্চাকে অপা*রেশন করে এই পায়খানা পরিষ্কার করতে হয়েছে।

মা বাবার জন্য উপদেশঃ
১। বাচ্চাকে পানি ও তরল খাবার বেশি দিবেন।
২। দুধ ও দুধ জাতীয় খাবার কম দিবেন।
৩। বাইরের খাবার কম দিবেন।
৪। শাক সব্জি ও সিজনাল ফল খাওয়াবেন।
৫। ব্লে*ন্ড করা খাবার কম দিবেন, বাচ্চাকে খাবার চিবিয়ে খেতে উৎসাহিত করবেন।

©Dr Samiul Hasan

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁক...
21/03/2025

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে। এ সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কা*মড় দিয়ে নিয়ে যায়। ঘন্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের ম*রদে*হ উদ্ধার করে।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কা*মড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নকের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃ*ত ঘোষণা করেন।

তথ্যসূত্রঃ RTV

📌প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন❓গত ২মাসে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে প্রায়ই এই কেসটি পাচ্ছি। ...
30/01/2025

📌প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন❓

গত ২মাসে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে প্রায়ই এই কেসটি পাচ্ছি।
রোগীকে কাউন্সিলিং করাটা কস্টসাধ্য, তাদের যতোই বুঝাই শুধু কান্না আর কান্না । এটা স্বাভাবিক, একজন মা ৪-৫ বা ৬মাসের সময় আল্ট্রা করতে এসে যদি শুনে বাচ্চার হাত-পা-হার্টবিট সব ঠিক আছে, মেশিনে দেখা যাচ্ছে শিশুটি নড়াচড়া করছে কিন্তুু মাথার (খুলির) স্ক্যাল অংশ নাই +ব্রেইন তৈরি হয় নাই তখন সেই মা অসহায়ের মতো তাকিয়ে থাকে আর চোখ থেকে জল গড়িয়ে পরে।

#তাদের_অনেক_প্রশ্নঃ
কেন এমনটা হলো?
কোনো বাতাস লাগে নাইতো, আমি কি এমন পাপ করলাম, আল্লাহ আমার উপর নারাজ কেন ইত্যাদি?
এখন তাহলে কি হবে? এটা কি ভালো হবে? ট্রীটমেন্ট কি?

#আসুন_বিষয়টা_একটু_জানিঃঃ------------------------
এই সমস্যাকে Anencephaly বলা হয়। এটা সাধারণত নিউরাল টিউব ডিফেক্টে হয়। এই নিউরাল টিউব কনসিভের পর ৪-৫ সপ্তাহ বা ২৮-৩২ দিনের মধ্যে তৈরি হয়ে বন্ধ হয়ে যায়। যদি কোনোক্ষেএে টিউবের কোনো অংশ বন্ধ না হয় তখনই নিউরাল টিউব ডিফেক্ট হয়ে জন্মগত এই ত্রুটি Anencephaly হয়।
আর এই নিউরাল টিউব ডিফেক্টের কিছু কারন যেমনঃ মা-বাবার জীনগত কিছু সমস্যা, আরো ফলিক এসিড এর ঘাটতি, কিছু এন্টিসাইকোটিক ড্রাগস, ওপিয়ড ঔষধ যা গর্ভকালীন সময়ের প্রথম ২মাসে খেলে ইত্যাদি।

#ডায়াগনোসিস_বা_কিভাবে_এই_সমস্যা_বুঝা_যাবে?
১২-১৪ সপ্তাহের মধ্যে আল্ট্রাসনোগ্রাম করলেই ডায়াগনোসিস করা সম্ভব। এছাড়াও মায়ের Serum Alpha-fetoprotein(elevated), MRI, Amniocentesis ইত্যাদি টেস্টের মাধ্যমে জানা সম্ভব।

িকিৎসা_কি?
এর কোনো চিকিৎসা নাই।

#কোনো_প্রতিরোধ_ব্যবস্থা??
অবশ্যই অবশ্যই অবশ্যই কনসিভ করার পর থেকে প্রথম ৩মাস ফলিক এসিড সেবন করতে হবে। এমনকি যারা কনসিভ করতে চাচ্ছেন তাদেরকেও কনসিভের আগে থেকেই ফলিক এসিড খেতে হবে। প্রথম দুইমাস কোনো প্রকার ওপিয়ড মানে ব্যথানাশক ঔষধ খাবেন না, এন্টিসাইকোটিক ড্রাগস খাওয়া যাবেনা।

িশু_কি_জন্মের_পর_বেঁচে_থাকবে?
এরা অনেক সময় গর্ভেই নস্ট হয়ে যায় অথবা মারা যায়।
আর জন্মের সাথে সাথে বা কয়েক ঘন্টা/দিন/সপ্তাহের মধ্যেই মারা যায়। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে এটা প্রমানিত এই ধরনের শিশুরা জন্মের পর ১বছরের মধ্যে ১০০% ক্ষেএে মারা যায়। এরা হয় অন্ধ নয়তো বধির আর এদের কনসাসনেস থাকে না।

28/01/2025
20/11/2024

শীতে ঠান্ডাজনিত সর্দি-কাশির সমস্যা এড়াতে বাচ্চাকে নিয়ে দূরের জার্নি থেকে বিরত থাকুন ✅

19/10/2024

গ্যাস দেয়া বা নেবুলাইজেশনকে ভয় পাওয়ার কোন কারনেই নেই।

আমরা কিন্তু বাবুদেরকে ঠিকই Brodil, purisol,ventisol,pulmolin,salmolin,windal etc সিরাপ খাওয়াচ্ছি।

ওই একি জিনিস গ্যাস আকারে দেয়া হয় যখন বুকে আওয়াজ বেশি থাকে বা জাম বেশি থাকে তখন।গ্যাস আকারে দিলে ডিরেক্ট ফুসফুসে যায় তাৎক্ষণিক কাজ করে। বুকটা ছেড়ে দেয়। আওয়াজ কমে যায়।বাবু তাড়াতাড়ি আরাম পায়।

আর সিরাপ আকার দিলে পেটে যাবে, ওখান থেকে আবজর্ব হয়ে রক্তে যায় তারপর রক্ত থেকে ফুসফুসে যায়।তাই কাজ করতে একটু সময় নেয়। আর এতে সাইড ইফেক্টও বেশি হওয়ার চান্স থাকে৷

তাই কোন ডাক্তার যদি আপনার বাবুকে গ্যাস বা নেবুলাইজেশন দিতে বলে, নির্ভয়ে দিয়ে দেন। এতে অভ্যাস টভ্যাসের কোন ব্যাপার নেই।

ডা. সাদিক হাসনাইন
শিশু স্বাস্থ্য চিকিৎসক

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল ...
03/10/2024

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না.......
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না.......
ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না 🙂 এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না....
কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....😔
এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো____😭😭

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।
সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না....
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।

29/08/2024

শিশুদের ওজন বাড়ানোর জন্য সবচেয়ে ভালো খাবার চর্বিহীন মাংস। এতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ক্যালরি থাকে।

Address

Brahmanbaria
Brahmanbaria
3400

Telephone

+8801302927491

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orhan's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orhan's Mom:

Share

Category