সিভিল কোর্ট কমিশনার মোঃ রহমাতুল্লাহ পলাশ

  • Home
  • Bangladesh
  • Barisal
  • সিভিল কোর্ট কমিশনার মোঃ রহমাতুল্লাহ পলাশ
Website

সিভিল কোর্ট কমিশনার মোঃ রহমাতুল্লাহ পলাশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিভিল কোর্ট কমিশনার মোঃ রহমাতুল্লাহ পলাশ, Surveyor, kauria Bazar, Hizla upazila, Barishal, Bangladesh, Barisal.

জমির সঠিক পরিমাপ,সঠিক সীমানা নির্ধারণ, ভাগ বন্টন , ডিজিটাল সার্ভে ও জমির দলিল, খতিয়ান, নকশা বিষয়ক সমস্যার সমাধান সহ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান ও আইনি পরামর্শ দেওয়া হয় ।

যারা মিথ্যাকে প্রশ্রয় দেয়, তারা শুধু একটি মিথ্যাকে নয়—ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথকেও দুর্বল করে।মিথ্যার পাশে দাঁড়ান...
23/09/2026

যারা মিথ্যাকে প্রশ্রয় দেয়, তারা শুধু একটি মিথ্যাকে নয়—ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথকেও দুর্বল করে।

মিথ্যার পাশে দাঁড়ানো মানে অন্যায়কে শক্তি দেওয়া; আর সত্যের পাশে দাঁড়ানো মানে বিবেক ও ন্যায়ের পাশে দাঁড়ানো।

18/09/2026
18/09/2026

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

26/05/2026

ল্যান্ড সার্ভে পেশায় যেমন সৎ, শিক্ষিত, দক্ষ, নির্লোভ, পরোপকারী সার্ভেয়ার রয়েছেন, ঠিক তার বিপরীতে রয়েছে বেশ কিছু অসৎ, অর্থলোভী সার্ভেয়ার।

নতুন রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে।বাংলাদেশে শুরু হয়েছে BDS জরিপ (Bangladesh Digital Survey) 🛰️✅ এটাই আপনার জমি...
11/05/2026

নতুন রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে।

বাংলাদেশে শুরু হয়েছে BDS জরিপ (Bangladesh Digital Survey) 🛰️
✅ এটাই আপনার জমির চূড়ান্ত ও স্থায়ী রেকর্ড করার শেষ সুযোগ।
✅ভুল করলে আর ফিরে পাওয়া কঠিন হবে!

আগে CS, SA, RS জরিপে যত ভুল-বিভ্রান্তি হয়েছে, এবার সেটা ঠিক করার সুবর্ণ সুযোগ। Land Solution farm
কিন্তু আপনি যদি এখনো অবহেলা করেন – তবে ভবিষ্যতে সন্তানদের জন্য রেখে যাবেন কেবল মামলা-মোকদ্দমা আর ঝামেলা।

🔴জমির মালিকদের জন্য ৬টি করনীয় বিষয় 🔴

🔵 ১. সব কাগজপত্র গুছিয়ে রাখুন 📂

✅কেন জরুরি: জরিপ কর্মকর্তারা আপনার মালিকানা যাচাই করার সময় দলিল, খতিয়ান, মিউটেশন, কর রশিদ চাইবেন।
✅যদি সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে অন্য কেউ আপনার জমি নিজের নামে দেখিয়ে দিতে পারে।
✅তাই একটি ফাইল/ফোল্ডার বানিয়ে সব ডকুমেন্ট একসাথে রাখুন।

🔵২. জমির দখল নিশ্চিত করুন 🏡

✅শুধু কাগজে নাম থাকলেই হবে না। জরিপকারীরা দেখবেন, বাস্তবে জমিতে আপনার দখল আছে কিনা।
✅যদি জমি ফাঁকা থাকে বা অন্য কেউ ব্যবহার করে, তাহলে রেকর্ড তার নামে হয়ে যেতে পারে।
✅তাই জমিতে চাষাবাদ, গাছ লাগানো, ঘের বা সীমানা প্রাচীর দিয়ে দখল স্পষ্ট রাখুন।

🔵 ৩. সঠিক তথ্য প্রদান করুন ✅

✅অনেক মালিক ভুল করে বা ভয় পেয়ে জরিপকারীদের ভুল তথ্য দেন।
✅যেমন: আসল জমি বেশি, কিন্তু কম লিখিয়ে দেন যাতে ঝামেলা না হয়। পরে বিপদে পড়তে হয়।
✅মনে রাখবেন: আজকের ভুল তথ্য মানে সারাজীবনের ভুল রেকর্ড।

🔵৪. প্রতিবেশীর সীমানা মেলান 🤝

✅সবচেয়ে বেশি মামলা-মোকদ্দমা হয় সীমানা নিয়ে।
✅যদি আপনার সীমানা প্রতিবেশীর সাথে মেলানো না থাকে, তাহলে জরিপে গণ্ডগোল হবে।
✅তাই জরিপের আগে প্রতিবেশীদের ডেকে সীমানা চিহ্নিত করুন।

🔵৫. ভুল দেখলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান ✍️

✅জরিপের সময় আপনার নাম বাদ পড়লে বা জমির পরিমাণ কম দেখালে চুপ থাকবেন না।
✅পরে কোর্টে গিয়ে সংশোধন করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং ঝামেলাপূর্ণ।
✅জরিপ চলাকালীন লিখিত আপত্তি আবেদন দিলে সঙ্গে সঙ্গে সংশোধন সম্ভব।

🔵৬. ডিজিটাল রেকর্ডের গুরুত্ব 🔒

✅পুরোনো জরিপে কাটাকাটি করে অনেক কিছু ঠিক করা যেত।
✅কিন্তু BDS জরিপ ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। একবার নাম উঠলে বা বাদ পড়লে পরিবর্তন করা অত্যন্ত কঠিন।
✅তাই এখন অবহেলা করলে ভবিষ্যতে আপনার সন্তানরাই জমির জন্য মামলা-মোকদ্দমায় ভুগবে।

🔴মূলকথা হলো
👉 এই জরিপে যদি আপনি সতর্ক থাকেন, জমির মালিকানা হবে স্থায়ী, নিরাপদ ও ঝামেলামুক্ত।
👉 কিন্তু অবহেলা করলে, আপনি আসল মালিক হয়েও মালিকানা হারাতে পারেন।

⚠️ তাই এখনই পদক্ষেপ নিন –
📂 কাগজপত্র গুছান
🏡 জমির দখল নিশ্চিত করুন
✍️ ভুল হলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান।

Address

Kauria Bazar, Hizla Upazila, Barishal, Bangladesh
Barisal
8261

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল কোর্ট কমিশনার মোঃ রহমাতুল্লাহ পলাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category